হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহু

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:২০ পিএম

গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন- হামাস। অর্থাৎ, আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস। কিন্তু বরাবরের মতোই একগুঁয়ে আচরণ করছেন ইহুদিবাদী ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করে পূর্বপরিকল্পিত রাফাহ অভিযান শুরু করে দিয়েছেন তিনি।

ইসরাইলের বিমান থেকে পূর্ব রাফাহতে ফেলা হচ্ছে মুহুর্মুহু বোমা। বিধ্বস্ত হচ্ছে ঘর-বাড়ি। ঝরেছে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের প্রাণ। এরিমধ্যে মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। নেমে এসেছে মানবিক বিপর্যয়। তবুও থামার কোন লক্ষণ নেই। এমন করে আর কত রক্ত ঝরালে ক্ষান্ত হবেন গণহত্যাকারী, কসাই আখ্যা পাওয়া নেতানিয়াহু?

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিসরের কায়রোয় আলোচনা চলার মধ্যেই রাফাহতে বোমা হামলা চালাল ইসরাইল। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে ইসরাইলের এ হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাহতে অভিযান অব্যাহত রাখতে একমত হয়েছে। রাফাহতে হামলা করে নেতানেয়াহু ভাবছেন হামাসকে ভয় দেখালেন । এবং যুদ্ধবিরতিতে তিনি যেতে চান না । কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রীর এমন কাণ্ড কি খাল কেটে কুমির আনার মতো নয়?

কারণ এর আগেও হামাস যখনই নরম হয়ে কোন শান্তির পথে হাঁটার কথা ভেবেছেন তখনই ইসরাইলের প্রধানমন্ত্রী সেটাকে দুর্বলতা ভেবে হামলার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলাফল তিনি বহুবার পেয়েছেন। এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু! হামাসকে শায়েস্তা করতে গিয়ে অতীতের ন্যায় আবারও শায়েস্তা হবেন তিনি।

কী আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু? টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া সোমবার যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের তিন-ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীর নিজ বসতে ফেরা এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে।

কিন্তু ইহুদিবাদী ইসরাইল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি। তবে হামাসের ডেপুটি পলিটব্যুরো প্রধান খলিল আল-হাইয়্যা বলেছেন, বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রথম ধাপ বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, বল এখন ইসরাইলের কোর্টে এবং এখন সে এই প্রস্তাব মেনে নেবে কিনা, তা তেল আবিবের ওপর নির্ভর করছে।

মজার বিষয় হলো, এমন অবস্থায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র মুখে কুলুপ এঁটে রেখেছে। যদিও হামাস নেতা খলিল আল–হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন মধ্যস্থতাকারীরা।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর