৪৮ ঘন্টার মধ্যে ৩০ ঘন্টাই উপজেলাবাসী ছিলেন অন্ধকারে

আপডেট : ০৮ মে ২০২৪, ০৮:০৬ পিএম

গলাচিপায় উপজেলায় ৪৮ ঘন্টার মধ্যে ৩০ ঘন্টাই বিদ্যুৎ ছিল না। এতে গলাচিপা উপজেলার ২ লক্ষাধিক লোক ভোগান্তির শিকার হয়েছে।  এসময়ে পৌর শহরে পানি সরররাহ ব্যবস্থাও ভেঙে পড়ে। ফলে বেশি সমস্যায় পড়তে হয়েছে গলাচিপা হাসপাতালের রোগীসহ অন্যান্যদের।

অভিযোগ উঠেছে, আকাশে মেঘ কালো হলে কিংবা একটু বাতাস বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এবং আসার কোন খবর থাকে না। এমনকি বিদ্যুৎ অফিসের হটলাইনও ঘন্টার পর ঘন্টা বিজি থাকে। এ বিষয়ে কথা বলতে গেলে পল্লী বিদ্যুতের ডিজিএম উল্টা ক্ষেপে যান।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, গলাচিপা উপজেলায় গত দুই দিনে মাত্র ১৮ ঘন্টা বিদ্যুৎ ছিল। তাও  ঘন ঘন আসা যাওয়া করছে। ৩০ ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে পৌর শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্রাহকরা চরম সংকটে পড়েন। বেশি সমস্যায় পড়তে হয় নারী শিশু ও বৃদ্ধদের। 

সোমবার ৬ মে বিকাল ৪টায় বিদ্যুৎ চলে যাওয়ার পরের দিন মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২০ ঘন্টা বিদ্যুৎ একেবারেই ছিলনা। পরে এলেও তা কেবল আসা-যাওয়ার মধ্যে ছিল। ৭ মে বুধবার ভোর রাত ৪ টায় থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না।  বহু বাড়িঘরের ফ্রিজে থাকা মাছ মাংসসহ অন্যান্য সামগ্রী পচে গেছে। গরমে ডিগ্রি পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, দুই দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় শতাধিক রোগী নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। অফিসিয়াল কাজেও সমস্যায় পড়তে হয়েছে। হাসপাতালের বেশ কয়েকজন রোগী গরমে অসুস্থ হয়ে পড়েন। 

এ ব্যাপারে গলাচিপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাঈন উদ্দিন আহম্মেদ জানান, ৩৩ কেভি লাইনের উপর গাছ পড়ে সার্কিট পুড়ে গেছে। এ সমস্যা সমাধানে এত দীর্ঘ সময় কেন লাগবে, পাল্টা প্রশ্ন করলেই তিনি এই প্রতিবেদকের ওপর ক্ষেপে যান। এক পর্যায়ে তিনি বলেন আপনি যা খুশি লিখতে পারেন, লেখেন বলেই মোবাইল ফোন রেখে দেন। 

গলাচিপা উপজেলাবাসী আতঙ্কে আছে ঝড় বা বৃষ্টি হলে বিদ্যুৎ আবার কত ঘন্টা থাকবে না।  

এআর
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর