খারকিভের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:২৯ এএম

ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পূর্ব ইউক্রেনের একটি শিল্প শহর দোনেৎস্কের কেরামিক নামের একটি গ্রামটিও দখল করেছে রাশিয়া। 

এর আগে শুক্রবার খারকিভের আন্তঃসীমান্ত হামলা চালায় রুশ সেনারা। 

শহরটির গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, শনিবারেও খারকিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। সেনারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরুর দিকে খারকিভেই প্রথম হামলা চালায় রাশিয়া। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটে রাশিয়া। 

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ অভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া।

এরইমধ্যে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন ও সেভেরন নামের তিনটি গ্রাম দখলে নিয়েছে মস্কো। ইউক্রেনীয় বাহিনী এসব গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।

আরবিএস
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর