রাফায় অভিযান বন্ধে আবারও আইসিজেতে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১১ মে ২০২৪, ১০:৪০ পিএম

গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরাইলের আক্রমণের বন্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে নতুন করে জরুরি ব্যবস্থা চেয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে বলে আদালতের এক বিবৃতিতে বলা হয়।

এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক বিচার আদালতের কাছে গাজায় ইসরাইলি হামলা বন্ধে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করল দেশটি। খবর এএফপি’র।

এদিকে, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার বিচার চাওয়ার নিন্দা জানিয়েছে ইসরাইল। 

দক্ষিণ আফ্রিকার আবেদনে উল্লেখ করা হয়েছে, রাফায় ইসরাইলের অভিযানে মানবিক সহায়তা ও মৌলিক পরিষেবা, ফিলিস্তিনি চিকিৎসা ব্যবস্থার টিকে থাকা ও গাজায় ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য চরম ঝুঁকির সৃষ্টি করছে। আবেদনে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার কনভেশনের ক্রমাগত লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে উল্লেখ, ইসরাইল আন্তর্জাতিক আইনকে অপমান করেছে। তাই দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দ্রুত রাফাহ থেকে ইসরাইলি সেনা সরিয়ে নিতে পদক্ষেপের জন্য আবেদন করা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আদালতের কাছে একটি আদেশের দাবি করা হয়েছে, যাতে ইসরাইলকে গাজায় জাতিসংঘ এবং মানবিক সহায়তা প্রদানকারী অন্যান্য গোষ্ঠীগুলোকে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দিতে বাধ্য করা হয়।

গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরু করে। সেখানে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন যার অধিকাংশ নারী ও শিশু। 

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূল করতে রাফায় অভিযান প্রয়োজন। 

রাফায় লাখো আশ্রয়হীন মানুষ অবস্থান করছে উল্লেখ করে জাতিসংঘের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে, সেখানে স্থল অভিযান চালানো হলে বেসামরিক লোকজনের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে।

গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের এক আদেশে ইসরাইলকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়। রাফায় হামলা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় আরেকটি আবেদন প্রত্যাখ্যান করে আদালত। মার্চের শুরুতে দক্ষিণ আফ্রিকা আরেকটি নতুন আবেদন করে।

রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্ব মেটাতে ভূমিকা রাখে জাতিসংঘের এই আদালত। এই আদালতের আদেশ মানার বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগের কোনো কার্যকর উপায় আদালতের হাতে নেই।

এ আদালতের পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধেও রাশিয়াকে আদেশ দেওয়া হয়েছিল।

 

একাত্তর/জো
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর