‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:০২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় শঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। বিশ্ববাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বাড়ার আশঙ্কা থাকে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্যের সাপ্লাই-চেন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান বা পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বাড়তে পারে। তবে বাংলাদেশে এখনই প্রভাব পড়ার শঙ্কা কম।

সাত মাসেরও বেশি সময় হলো ফিলিস্তিনে হামলা জারি রেখেছে ইসরাইল। সাত মাসে গাজায় প্রায় ৩৫ হাজার লোক নিহত ও প্রায় ৬০ হাজার লোক আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, এই সময়ে তাদের অন্তত ১২০০ লোক নিহত হয়েছে। এই সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতেও।

এরইমধ্যে ইরান ও ইসরাইলের মধ্যেও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অন্যদিকে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরাও লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালাচ্ছে। তুরস্ক ইসরাইলের সঙ্গে সবরকম বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে। এই উত্তেজনাকে ঘিরে ওঠানামা করছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র একদিকে ইসরাইলকে সহিংসতা এড়ানোর আহবান জানাচ্ছে, আবার কোটি কোটি ডলারের অস্ত্রও সরবরাহ করছে। সহিংসতা দীর্ঘায়িত হলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাবের শঙ্কা রয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা।

কী হতে পারে জানতে চাইলে বিশ্লেষকরা বলেন, আরবে যুদ্ধাবস্থার কারণে বিশ্ব ক্ষতিগ্রস্ত হলে প্রধান আঘাত আসতে পারে আমাদের নির্ভরতার জায়গাগুলোতে। জ্বালানি তেলের দাম বাড়তে পারে, রেমিট্যান্স কমে যাবে।

এ পরিস্থিতিতে, শুরু থেকেই ফিলিস্তিনে এই সংঘাত ঠেকাতে বিশ্বনেতাদের আহকান জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ও দেশের বাইরে সব প্ল্যাটফর্মে তিনি যুদ্ধ বন্ধ করে শান্তির ফিরিয়ে আনার কথা বার বার বলে যাচ্ছেন।

মধ্যপ্রাচ্য সংকটের কারণে এখনই বাংলাদেশের বড় মাপে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই বলে মনে করছেন মাইগ্রেশন বিশেষজ্ঞ মেরিনা সুলতানা। তিনি বলেন, এখনও কর্মী ফেরানোর মতো পরিস্থিতি নেই। এসব ক্ষেত্রে রাতারাতি প্রভাব পড়ে না। শীর্ষ যে ১০টা দেশ থেকে আমাদের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে, তার মধ্যে ছয়টিই মধ্যপ্রাচ্যের— সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন। আমাদের বাইরের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী সম্প্রতি করণীয় বিষয়ে গণমাধ্যমকে বলেন, সেক্যুলার বা অসাম্প্রদায়িক দেশ এবং শান্তির জন্য প্রচেষ্টারত আস্থাভাজন দেশ হিসেবে বাংলাদেশে আলাদা মর্যাদা তৈরি হয়েছে বিশ্বে। সেটা কাজে লাগানোর সময় এসেছে। শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশ নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে আমরা সরাসরি হয়তো ভূমিকা রাখার মতো অবস্থানে নেই। তবে যে বৃহৎ শক্তিগুলো যুদ্ধ থামাতে পারে তাদের প্রভাবিত করার কাজ চালিয়ে যেতে পারে সরকার।

 

এআরএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
খ্যাতনামা মার্কিন সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’ এর প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর