বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ

আপডেট : ১১ মে ২০২৪, ১০:৫৮ পিএম

সোমালিয়ায় ২৩ নাবিকসহ জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। শনিবার  জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত গণমাধ্যমকে জানান, এমভি আবদুল্লাহ শনিবার বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। সোমবার বিকেলে কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি। সেখানে কিছু চুনাপাথর খালাস করে জাহাজটি ১৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করার পর জেটিতে ভিড়বে এমভি আব্দুল্লাহ।

 গত ১২ মার্চ জাহাজটি ২৩ নাবিকসহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় তারা। এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি আরেকটি বন্দরে নতুন পণ্য বোঝাই করে। সেখান থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

জাহাজটি দুবাই পৌঁছানোর পর সেটি চট্টগ্রাম নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। একই প্রতিষ্ঠানের জাহাজ জাহান মণিও ১৪ বছর আগে জলদস্যুর কবলে পড়ে। দুর্ভাগ্যবশত একই ঘটনা ঘটল গত ১২ মার্চও।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। এর মাসাধিককাল পর ১৪ এপ্রিল জাহাজটি মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় জলদস্যুরা।

 

একাত্তর/জো
বিকাল ৪টা ২০ মিনিট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) এ ভিড়লো এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহন করা লাইটার জাহাজ।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
দীর্ঘ প্রতীক্ষার পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলেছে পাথর বোঝাই জাহাজটি।
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। এতো কম সময়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের নজির খুবই কম আছে। দস্যুদের ওপর এক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর