যৌন হয়রানি অভিযোগ, শিক্ষক বরখাস্ত

আপডেট : ১৩ মে ২০২৪, ১১:৫৭ এএম

যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছেন বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলাম। ষষ্ঠ শ্রেণির ১৩ জন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

গত ৬ মে ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিও পেয়েছে অভিযোগের সত্যতা।

ছাত্রীরা জানান, ঘটনার দিন ৫ মে। ষষ্ঠ শ্রেণির আইসিটি ক্লাসে শিক্ষক মাইদুল ইসলাম কিছু শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তারা বিষয়টি যার যার বাড়ি ফিরে অভিভাবকদের জানায়।

অভিভাবকরা জানান, তারা ঘটনার বিষয়ে জানতে পেরে অভিযোগ করেন প্রধান শিক্ষকের কাছে। দাবি করেন শাস্তির। পরে স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

সহকারী প্রধান শিক্ষক ও তদন্ত কমিটির সদস্য নাজমা বেগম জানান, এ ঘটনার সত্যতা মিলেছে।

সহকারী শিক্ষক ও তদন্ত কমিটির সদস্য শেখ জেবুন্নেছা জানান, স্যার শিক্ষার্থীদের বিভিন্নভাবে বাজে স্পর্শ করতেন বলেও আমরা তদন্তকালীন সময়ে জানতে পেরেছি।

তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম।

তিনি বলেন, আমি তদন্ত করে দেখতে বলেছি। আমি এমন কিছু করিনি।

গত ৯ মে স্কুলের সভায় অভিযুক্ত শিক্ষককে পুরোপুরি বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, কার্যকরী কমিটির মিটিংয়ে শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল জানান, তারা আইনি ব্যবস্থা নেবেন।

চুক্তি ভিত্তিক এই শিক্ষক এর আগেও স্কুলে কোচিং করানোর সময় ছাত্রীদের হয়রানির অভিযোগে শাস্তি পেয়েছিলেন।

 

একাত্তর/আরএ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...
গাজীপুরে স্টুডিওতে ছবি তুলতে যাওয়া এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টুডিওর এক কর্মচারীকে আটক করা হয়েছে।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর