মিঠুন চক্রবর্তীর না বলা কথা

আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:১৪ পিএম

অভিনেতা মিঠুন চক্রবর্তীর এক সময় মন ভেঙেছিল, যখন তিনি বিখ্যাত হন নি। হঠাৎই ছেড়ে চলে গিয়েছিল প্রেমিকা। ভাঙা মন নিয়ে তখন তিনি পাগলপ্রায়। সম্প্রতি এক রিয়েলিটি শো’তে অতীতের কথা প্রকাশ্যে আনলেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল’এর তথ্যমতে, সিনেমার জগতে জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। আর ঠিক ওই সময়ে ঘটেছিল তার সাথে এমন একটি ঘটনা।

সম্প্রতি এক রিয়েলিটি শো’তে প্রেম ভাঙা নিয়ে এক প্রতিযোগির মন খারাপ ছিলো। অভিনেতা মিঠুন সেই প্রসঙ্গকে ধরেই বললেন, ‘এরকমই হয়েছিলো আমার সাথে। প্রেমে পড়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হলো। মেয়েটি আমাকে ছেড়ে চলে গেলো। সময়ও ধীরে ধীরে বদলালো। আমি তারকা হলাম, আরো বড় তারকা হলাম।’

মিঠুন আরো বলেন, ’একদিন আমি বিমানযাত্র করছি, মেয়েটিও ছিলো সেই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিলো না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম- আমার দিকে তাকাচ্ছো না কেন। ও তাকাল। মনে হলো তার অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম- তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে।’

একথা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন বলে জানান মিঠুন চক্রবর্তী। মেয়েটি নাকি বলেছিলেন, ‘আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। ’উত্তরে মিঠুন বলেছিলেন, ‘‘তুমি এ সব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হত না।’

 

 

 

এনএন
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বিশিষ্ট অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর