চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা শামস সুমন

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বিশিষ্ট অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। 

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই অভিনেতা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড়ো পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি।

শামস সুমন ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বড়ো পর্দার পাশাপাশি তিনি টিভি নাটকেও ছিলেন সমান জনপ্রিয়।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- জয়যাত্রা, মন জানেনা মনের ঠিকানা, বিদ্রোহী পদ্মা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, নমুনা, হ্যালো অমিত।

দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিও স্টেশনে উচ্চপদে কর্মরত ছিলেন। চাকরির ব্যস্ততার কারণে সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে তাকে অনিয়মিত দেখা যেতো। বড়ো পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এ। সেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর অসুস্থতার কারণে তিনি আর নতুন কোনো কাজে যুক্ত হতে পারেননি।

বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুণী অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

একাত্তর/এসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর