গাজায় কতজন দখলদার সেনা নিহত হয়েছে জানালো হিজবুল্লাহ

আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:২৯ পিএম

গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে কমপক্ষে দেড় হাজার ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। একই সময়ে আহত হয়েছে আরও কয়েক হাজার দখলদার সেনা।  

সাম্প্রতিক মাসগুলোতে লেবানন-ইসরাইল সীমান্ত সংঘর্ষে নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লাহ মহাসচিব। তবে প্রতিরোধ যোদ্ধাদের দাবি, হতাহত সেনার সংখ্যা আরও বেশি, কিন্তু রাজনৈতিক চাপে ইসরাইল সরকার প্রকৃত সংখ্যা গোপন করছে। 

সোমবার হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ তথ্য জানান হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের হামলায় নিহত হন মোস্তফা বদরুদ্দীন। 

হিজবুল্লাহ মহাসচিব বলেন, গাজা উপত্যকায় ৩৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও জায়নবাদী ইসরাইল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। 

এমনকি ইসরাইলের মানুষ নেতানিয়াহু সরকারের ব্যর্থতার বিষয়ে একমত উল্লেখ করে তিনি আরও বলেন, নেতানিয়াহু যখন বিজয়ের কথা বলেন তখন দেশটির জনগণ তাকে নিয়ে উপহাস করে। 

 হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

নাসরাল্লাহ বলেন, গাজা যুদ্ধের পরাজয় ঢাকতেই ইসরাইলি সেনাবাহিনী এখন দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা চালাচ্ছে। এই শহরে দশ লাখেরও বেশি গাজাবাসী আশ্রয় নিয়েছে।     

তিনি যোগ করেন, লেবানিজ ফ্রন্ট গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত। আমেরিকান এবং ফরাসিরা এই সত্যটি স্বীকার করেছে।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে। 

এর জবাবে অক্টোবর থেকেই ইসরাইলে হামলা চালিয়ে আসছে শিয়াপন্থি হিজবুল্লাহ।

লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর