মুক্তিপণ পেয়েও দুই নাবিককে নিয়ে যেতে চাচ্ছিলো জলদস্যুরা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:৪১ পিএম

মুক্তিপণ পাওয়ার পরও ইউরোপিয়ান নেভির হাত থেকে বাঁচতে এম ভি আবদুল্লাহ’র দুই নাবিককে জিম্মি করে স্পিডবোটে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন সোমালিয়ান জলদস্যুরা। শেষে কর্তৃপক্ষের অনুরোধে নৌবাহিনীর জাহাজটি ১৫ নটিক্যাল মাইল দূরে সরে গেলে রাতে জাহাজ ছাড়ে জলদস্যুরা।

তাদের কবলে থাকা সেই শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন মুক্তি পাওয়া নাবিক আইনুল হক।

সোমালিয়ান উপকূলের কাছেই নোঙর করা ছিল এমভি আবদুল্লাহ। তাই হেলিকপ্টার থেকে ফেলা মুক্তিপণ পেয়েই চারটি স্পিডবোটে বেশ কয়েকজন জলদস্যু চলে যেতে পারলেও ইউরোপিয়ান নেভির জাহাজ কাছাকাছি চলে আসায় আটকে যায় সোমালিয়ান দস্যুদের দুইটি স্পিডবোট।

এমভি আবদুল্লাহ’র নাবিক আইনুল হক।

এমভি আবদুল্লাহ’র নাবিক আইনুল হক জানান, নিরাপদে পালিয়ে যেতে জলদস্যুরা এসময় দুই নাবিককে জিম্মি করে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। শেষে কর্তৃপক্ষের অনুরোধে ইউরোপিয়ান নৌবাহিনীর জাহাজ ১৫ নটিক্যাল মাইল দূরে সরে গেলে রাতে জাহাজ ছাড়ে বাকি জলদস্যুরা।

তিনি আরও জানান, জলদস্যুদের সাথে মেশিনগান ছাড়াও ছিল রকেট লঞ্চার। মুক্তিপণ না দিলে সবাইকে গুলি করে মারার পাশাপাশি জাহাজ উড়িয়ে দেওয়ায় হুমকিও দেয় দস্যুরা।

মুক্তিপণ দেওয়ার পরও কোন দুই নাবিককে জলদস্যুরা ধরে নিয়ে যায়, নাবিকরা সেই উৎকণ্ঠায় ছিলেন বলেও জানান এমভি আবদুল্লাহ’র নাবিক আইনুল। শেষ পর্যন্ত মুক্তি পেয়ে স্বদেশে ফিরতে পেরে খুশী আইনুল আর তার স্বজনরা।

গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ। গত ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হয় বাংলাদেশি জাহাজ ও ২৩ নাবিক।

 

একাত্তর/জো
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর