এমভি আবদুল্লাহ’র ওপর নজর রাখছে ‘অপারেশন আটলান্টা’

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

সোমালিয়া উপকূলে নোঙর ফেলা জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র ওপর একটি ইউরোপীয় জাহাজ থেকে নজর রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইইউএনএভিএফওআর), যাদের কার্যক্রম অপারেশন আটলান্টা হিসেবে পরিচিত।

পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া এই ইউরোপীয় নৌ-নিরাপত্তা বাহিনীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে তারা সোমালিয়া উপকূলে একটি জাহাজ মোতায়েন করেছে। জাহাজটি বাংলাদেশি কার্গো জাহাজ আবদুল্লাহকে অনুসরণ করছে। খবর এবিসি নিউজ’র।

এক প্রতিবেদনে এবিসি নিউজ জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১১০০ কিলোমিটার দূরে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে জিম্মির খবর মঙ্গলবার প্রথম জানতে পারে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়া পথে দুস্যদের কবলে পড়ে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ।

দস্যুদের হাতে জিম্মি হওয়ার সময় এসআর শিপিং কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে যোগাযোগও করেন নাবিকরা। মুক্তিপণ না দিলে দস্যুরা তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছে বলেও জানান।

তবে এখন পর্যন্ত জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ। বিকল্প হিসেবে ‘সেকেন্ড পার্টির’ মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইতোমধ্যে রিপোর্টিং সেন্টার ইন কুয়ালালামপুর, ইন্ডিয়ান ফিউশন সেন্টার ইন নিউ দিল্লি, তারপর সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, চায়নাসহ সকল এরিয়াল নেভাল শিপে জানানো হয়েছে। অন্যান্য সূত্রের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

এদিকে, ইইউএনএভিএফওআর এক বিবৃতিতে বলেছে, এমভি আবদুল্লাহর ওপর নজর রাখার পাশাপাশি ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার জন্য অপারেশন আটলান্টার পক্ষ থেকে সোমালিয়া ও বাংলাদেশ সরকার এবং ভারতীয় নৌবাহিনীসহ সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।

তবে, সেই কার্যকর পদক্ষেপ কী হতে পারে, তা স্পষ্ট করা না হলেও মাইক্রোব্লগিং সাইট এক্সে আরেক পোস্টে ইইউএনএভিএফওআর তাদের যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান ‘অপারেশনের এলাকায়’ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার পর সেটি সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছিল জলদস্যুরা। বৃহস্পতিবার সেটি সোমালিয়ার গারাকাদ উপকূলের ২০ মাইল দূরে সাগরে নোঙর ফেলে বলে তারা জানতে পেরেছেন।

পরে জাহাজের মালিক এস আর শিপিং লাইনের মূল কোম্পানি কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম জানান, বাংলাদেশ সময় বেলা একটার দিকে এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূলে পৌঁছেছে বলে তারা জানতে পেরেছেন। স্যাটেলাইটের মাধ্যমে তারা জাহাজ তীরে পৌঁছানোর বিষয়ে নিশ্চিত হয়েছেন। পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকেও জাহাজের মালিকপক্ষকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের সামরিক অভিযানে হর্ন অব আফ্রিকা ও পশ্চিম ভারত মহাসাগরীয় উপকূলে সোমালি জলদস্যুদের তৎপরতা অনেক কমে এসেছিল। তবে গত কয়েক মাসে নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে জলদস্যুরা।

গত ডিসেম্বরে অন্তত দুইটি জাহাজে জলদস্যুদের হামলার ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে, এক ঘটনায় সোমালিয়ার উপকূলে ইল শহরের কাছে ভারী অস্ত্রধারী জলদস্যুরা একটি বাণিজ্যিক জাহাজ জিম্মি করে। আরেকটি ঘটনায় মাল্টার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করা হয় আরব সাগরে। 

তবে, সোমালিয়া উপকূলে জলদস্যুতা সবথেকে বেশি হয়েছিল ২০১১ সালে। জাতিসংঘের হিসাবে, সাগরে সেসময় ১৬০টি জাহাজ ছিনতাই হয়।

 

একাত্তর/জো
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা...
মুক্তিপণ দিয়ে সোমালিয়ায় জিম্মি নাবিক ও জাহাজ মুক্ত করা হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ ও সমঝোতার মাধ্যমেই এমভি আবদুল্লাহ...
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ও।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর