সিএএ আইনে ৩০০ জনকে নাগরিকত্ব দিলো ভারত

আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:৪৭ পিএম

নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) প্রথম দফায় তিন শতাধিক বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হয়েছে। বিতর্কিত এই আইনের অধীনে প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব দিলো দেশটি।

ভারতে চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বুধবার রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে ১৪ জনের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন। বাকিদের কাছে সেই সনদ ই–মেইল মারফত পাঠিয়ে দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয় দ্বারা গঠিত কমিটি নাগরিকত্বের আবেদনগুলো খতিয়ে দেখছে। যাচাইকরণ এবং নাগরিকত্ব দেখার প্রক্রিয়াটি আগামী কয়েক সপ্তাহ ধরে চলতে থাকবে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আসা উদ্বাস্তু সীতাল দাস বর্তমানে বসবাস করছেন উত্তর দিল্লির মঞ্জুকা টিল্লাতে। নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব পাওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে ৩৮ বছর বয়সী এ নারী একজন।

সীতাল বলেন, যদিও আমি এখানে (ভারতে) ২০১৩ সাল থেকে বসবাস করছিলাম, তবে আজ আমি মনে করি আমি এই দেশেরই। আমি এখন নির্দ্বিধায় ভারতকে আমার নিজের দেশ বলতে পারি এবং কোনো ভয় ছাড়াই যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারি। 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্লোগান 'মোদি কি গ্যারান্টি'র কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। কারণ, যারা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে কয়েক দশক ধরে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছিল তাদের অপেক্ষা এখন শেষ হয়েছে। 

শাহ এক্সে হিন্দিতে লেখেন, আমি মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মানুষদের অধিকার দেয়ার জন্য যারা কয়েক দশক ধরে ভুগছেন। আমি আমার সমস্ত উদ্বাস্তু ভাই ও বোনদেরও আশ্বাস দিচ্ছি যে, মোদি সরকার তাদের সকলকে সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দেবে।  

তিনি আরও বলেন, তিন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্ব পেতে শুরু করেছে এবং মোদি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন।

শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের নানা সমালোচনা করে আসলেও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিরোধী শিবিরের নেতারা। 

২০১৯ সালে পাস হওয়া এই আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা (হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি) ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত।

ভারতের সংসদের দু’কক্ষে পাশ হওয়ার পরে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। 

এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিধর্মীয় সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে চলে এসেছেন, তারাই এই আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করতে পারেন।

২০১৯-এ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ। এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। 

আরবিএস
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর