মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলায় দুই কর্মকর্তা নিহত

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:৪৬ পিএম

মালয়েশিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের উলু তিরাম শহরে এই ঘটনা ঘটেছে।

কট্টরপন্থি জেমাহ ইসলামিয়াহ (জেআই) গ্রুপের এক সদস্য এ হামলা ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

মালয়েশিয়ান পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাজারুদিন হোসেন জানান, থানায় কর্তব্যরত পুলিশ এক দম্পতির সঙ্গে দুই বছরের পুরনো একটি ঘটনা নিয়ে কথা বলছিলেন। ওই ঘটনা নিয়ে একটি বিবৃতি দিতে চাইছিলেন তারা। তখন সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে চড়ে স্টেশনের পিছনে আসেন।

তিনি জানান, স্টেশনে প্রবেশের সময় ওই সন্দেহভাজনের হাতে একটি ছুরি ছিল। তখন এক অফিসার মুখোমুখি হওয়া মাত্রই সন্দেহভাজন ব্যক্তি তাকে ছুরি দিয়ে আঘাত করে তার রিভলবার ছিনিয়ে নেন এবং দ্বিতীয় অফিসারকে পুলিশের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করেন।

মালয়েশিয়ান মিডিয়াকে রাজারুদিন বলেছেন, থানা থেকে দূরে সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ‘জেআই-সম্পর্কিত অসংখ্য নমুনা’ খুঁজে পেয়েছে পুলিশ। তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজনের ৬২ বছর বয়সী বাবাও রয়েছেন। তিনি একজন ‘পরিচিত জেআই সদস্য’ ছিলেন। এছাড়া, থানায় অভিযোগ দায়ের করতে আসা ওই দুজনকেও আটক করা হয়।

রাজারুদিনের বরাত দিয়ে মালয় মেইল নিউজ জানিয়েছে, সিঙ্গাপুরের সীমান্তবর্তী রাজ্যটিতে বসবাসরত অন্যান্য জেআই সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

জেমাহ ইসলামিয়াহ একটি আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী। ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে একটি কট্টর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে জেআই নিষিদ্ধ।

 

একাত্তর/জো
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর