মেরিনা খাতুন পেলেন যুদ্ধশিশুর স্বীকৃতি

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:৫২ পিএম

যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। সরকারের এই সিদ্ধান্ত, শিগগিরই তাকে চিঠি দিয়ে জানাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মেরিনা খাতুনের এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত তার স্বজন, স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধারা। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মতই মেরিনা খাতুনকেও ভাতা দেয়ার দাবি তাদের।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। ২০১৮ সালে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান মা। পরে ২০২২ সালে যুদ্ধশিশুর স্বীকৃতি চেয়ে আবেদন করেন মেয়ে।

অবশেষে সম্প্রতি যুদ্ধশিশুর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন মেরিনা খাতুন। বাবার নাম অজ্ঞাত রেখেই সকল সরকারি সুবিধা পাবেন তিনি। মুক্তিযোদ্ধাদের মতো ভাতাও চান মেরিনা খাতুন।

নানা জনের কটু কথা শুনলেও সবসময় মেরিনার পাশে ছিলেন তার স্বজনরা। যুদ্ধশিশুর রাষ্ট্রীয় স্বীকৃতিতে এখন তারাও উচ্ছ্বসিত।

মেরিনার এই স্বীকৃতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে, দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। তারাও মনে করেন মুক্তিযোদ্ধাদের মতোই মেরিনাকে ভাতা দেয়া উচিত।

মুক্তিযোদ্ধারা বলেন, তাকে যথাযথ সম্মান ও সব ধরনের ভাতা দেয়া উচিত।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, সরকারের নির্দেশনায় যুদ্ধশিশুর দেখভাল করবে প্রশাসন।

তিনি বলেন, তাদের প্রতি সরকার এবং রাষ্ট্রের একটি দায়বদ্ধতা আছে। তাই তাদের স্বীকৃতির মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষরা বললেন, যুদ্ধশিশুর স্বীকৃতিতে রাষ্ট্রে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। এই যুদ্ধশিশুর দায়িত্বও রাষ্ট্রেরই নেয়া দরকার।

 

একাত্তর/আরএ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর