৩০০ কোটি টাকার মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:৪৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলার মূল্যের একটি এমকিউ-নাইন রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনিরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মারিব প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করে। 

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, দেশটির সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহস্পতিবার রাতে মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনটি ভূপাতিত করে। 

আরও বলা হয়, ইয়েমেনের আধুনিক রাজধানী সানা থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বের মারিব প্রদেশের আকাশে ড্রোনটি শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিলো। ইয়েমেনের সামরিক বাহিনী শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে। 

হুতিরা বলছে, তিন কোটি ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের এই ধরনের ড্রোন এ নিয়ে চারবার তারা ভূপাতিত করেছে। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে। 

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে ইয়েমেন। 

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর