ফেসবুক-ইনস্টাগ্রামে আসক্ত শিশুরা, ইইউর তদন্ত শুরু

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:২৩ এএম

শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে তুলছে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এরইমধ্যে এবার শিশুদের আচরণগত ত্রুটির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন। 

অভিযোগে বলা হয়েছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে তুলছে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এসব অভিযোগের জেরে ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন। 

ইইউ এক্সিকিউটিভ বলছেন, ডিজিটাল সার্ভিস অ্যাক্ট নামের আইন ভঙ্গের অভিযোগ এসেছে মেটার বিরুদ্ধে। যা গত বছর পাস হয়েছিল। এর মূল লক্ষ্য ছিলো, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিমূলক আচরণ তৈরি, ভুল তথ্য ছড়ানো ও অনলাইন বিভিন্ন স্ক্যাম পরিচালনার মতো বিষয়গুলো ঠেকানো।

এদিকে, তদন্তের প্রতিক্রিয়ায় মেটা দাবি করেছে, অনলাইনে অল্প বয়স্কদের সুরক্ষায় গত ১০ বছর ধরে বিভিন্ন ধরনের টুল ও পদ্ধতি বিকাশ করে আসছে তারা। গোটা শিল্পই এ চ্যালেঞ্জের মুখোমুখি জানিয়ে মেটা বলছে, ইউরোপীয় কমিশনের কাছে কাজের বিবরণী দেখাতে প্রস্তুত তারা।

ডিএসএ’র নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিললে নিজেদের বৈশ্বিক বার্ষিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে মেটা। মেটার সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে, ২০২৩ সালে কোম্পানির সামগ্রিক আয় ছিল ১৩ হাজার ৪৯০ কোটি ডলার। সে হিসাবে মেটার জরিমানা হতে পারে আটশ কোটি ডলার পর্যন্ত। যা প্রায় ৯৪ হাজার কোটি টাকার সমান। 

আরবিএস
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
৯ দিন বন্ধ থাকার পর তুরস্কে আবারও ইনস্টাগ্রাম চালু হয়েছে। দেশটির সরকার রোববার নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর