ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে ইহুদিবিরোধী পোস্ট সরাবে মেটা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:৫৭ পিএম

জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার মেটা জানিয়েছে, যেসব পোস্টের মাধ্যমে ইহুদিদের জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে ও তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে। খবর এএফপি’র।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেওয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা তাদের অস্তিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে।

ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে নেবে মেটা। অ্যান্টিসিমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে।

চলতি মাসের শুরুর ‍দিকে মেটা তার ঘৃণা ছড়ানোর নীতির ক্ষেত্রে আরও পরিবর্তন আনার ঘোষণা দেন। আরবি শব্দ শহীদকেও এর অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা হয়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র প্লাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিএনবিসি।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর