ফেসবুকে লিংক শেয়ারে আসছে কড়াকড়ি, মাসে দুটি সুযোগ, গুণতে হবে টাকা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না। মেটা পরীক্ষামূলকভাবে সাধারণ বা বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য লিংক শেয়ারের সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে। নির্ধারিত সীমার বেশি লিংক পোস্ট করতে চাইলে ব্যবহারকারীকে এখন থেকে গুনতে হবে মাসিক সাবস্ক্রিপশন ফি।

সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম এই পরিবর্তনের বিষয়টি সামনে আনেন। মেটার পাঠানো নোটিফিকেশন অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এর আওতায় ‘মেটা ভেরিফায়েড’ নয় এমন প্রোফাইলগুলো মাসে সর্বোচ্চ দুটি অর্গানিক পোস্টে লিংক যুক্ত করতে পারবে।

এই সীমা অতিক্রম করলেই ব্যবহারকারীকে ১৪.৯৯ মার্কিন ডলার (প্রায় ১৮০০ টাকা) মাসিক মূল্যের ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন ব্যাজ নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

মেটা জানিয়েছে, এই সীমাবদ্ধতা সব ধরনের লিংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীরা আগের মতোই সুবিধা পাবেন। পোস্টের মন্তব্যে বা কমেন্ট সেকশনে লিংক শেয়ারে কোনো বাধা নেই। পণ্য বিপণন বা অ্যাফিলিয়েট লিংকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের নিজেদের মধ্যকার পোস্টের লিংক শেয়ারে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপাতত সংবাদমাধ্যম বা প্রকাশকদের অ্যাকাউন্টগুলোকে এই পরীক্ষার আওতার বাইরে রাখা হয়েছে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সীমিত পরিসরের পরীক্ষা। কোম্পানিটি যাচাই করে দেখছে যে, বেশি লিংক পোস্ট করার সুবিধাটি সাবস্ক্রিপশন গ্রাহকদের জন্য বাড়তি কোনো গুরুত্ব বা ‘ভ্যালু’ তৈরি করে কি না। মূলত ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভেতরে ধরে রাখা এবং সাবস্ক্রিপশন থেকে আয় বাড়ানোই মেটার লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন ব্যক্তিগত কনটেন্ট নির্মাতা এবং ছোট ব্র্যান্ডগুলো। যারা ফেসবুকের মাধ্যমে নিজেদের ব্লগ বা ভিডিওতে দর্শক নিয়ে যেতেন, তাদের ট্রাফিক এখন সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইউটিউব, টিকটক বা গোফান্ডমি’র মতো লিংক শেয়ার করা সাধারণ ব্যবহারকারীদের জন্য এখন কঠিন হয়ে পড়বে।

মেটার অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, ফেসবুকের মোট ভিউয়ের ৯৮ শতাংশই আসে লিংকবিহীন পোস্ট থেকে। লিংকযুক্ত পোস্টের ভিউ মাত্র ১.৯ শতাংশ। তা সত্ত্বেও এক্স (সাবেক টুইটার)-এর মতো মেটাও এখন ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের বাইরে চলে যাওয়া আটকাতে এই নীতি গ্রহণ করছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেটেড কনটেন্টের যুগে লিংকভিত্তিক ওয়েবসাইটের ভবিষ্যৎ এমনিতেই চ্যালেঞ্জের মুখে। মেটার এই নতুন পরীক্ষা সেই সংকটকে আরও ঘনীভূত করতে পারে।

এআরএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে দেওয়া ও সীমাবদ্ধ করার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর