৯ দিন পর তুরস্কে ইনস্টাগ্রাম চালু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:১৫ এএম

৯ দিন বন্ধ থাকার পর তুরস্কে আবারও ইনস্টাগ্রাম চালু হয়েছে। দেশটির সরকার রোববার নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, তুরস্কের ‘আইন ও বিধি’ মেনে চলতে ব্যর্থ হওয়ায় গত ২ আগস্ট ইনস্টাগ্রামে প্রবেশাধিকার বন্ধ করে দেয় দেশটির সরকার।

তুরস্ক সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সে সময় অভিযোগ করে বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর শোক জানিয়ে করা পোস্টগুলো ব্লক করে দেয় ইনস্টাগ্রাম। মূলত এর পরই এটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান, মেটা- তুর্কি সরকারের সব নিয়মনীতি মানতে সম্মত হলে অ্যাপটি চালু করা হয়।

একাত্তর/আরএ
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। বুধবার দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিবিষক মন্ত্রী পাবলো রদ্রিগুয়েজ এ ঘোষণা দেন। খবর বিবিসি'র।গত...
অপর্যাপ্ত তথ্য সুরক্ষা ব্যবস্থার উদ্বেগের কারণে ফ্রান্সে সরকারি কর্মচারীদের ফোনে টিকটক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপের "বিনোদনমূলক" ব্যবহার বা বিনোদন ফিচার নিষিদ্ধ করা হয়েছে। তবে...
মেটা প্ল্যাটফর্মের ইনস্টাগ্রামে ঢুকতে পারছেন না যুক্তরাষ্ট্রের হাজার হাজার ব্যবহারকারী। বুধবার (৮ মার্চ) ৪৬ হাজার মার্কিন ব্যবহারকারী ইনস্টাগ্রামে ঢুকতে পারছেন না বলে ডাউনডিটেক্টরকে জানায়।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর