সেই হেলিকপ্টারের পাইলট মোসাদ এজেন্ট?

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:৩১ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ হয়ে গেছে। চলছে দাফনের প্রক্রিয়া। রাইসির আকস্মিক মৃত্যুর পর সব আনুষ্ঠানিকতাই চলছে ঘড়ি মেনে। চলছে মাতম। তবে থেমে নেই রাইসির মৃত্যুকে ঘিরে জনমনে নানা প্রশ্ন। তেহরান এরইমধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার নিয়ে তদন্ত শুরু করলেও, এটিকে নিছক দুর্ঘটনা হিসাবে মানতে পারছেন না বেশিরভাগ মানুষ। 

রাইসিকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু নিয়ে প্রতিদিনই জল্পনা-কল্পনার ডালাপালা মেলছে। দুর্ঘটনার পরপরই ইসরাইলি মিডিয়ায় মৃত্যুর খবর, আমেরিকার পক্ষে সাফাই, ইরানের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব, বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের নিরাপদে ফেরত আসাসহ বিভিন্ন ঘটনা জন্ম দিচ্ছে নানামুখী প্রশ্ন আর বিতর্কের। এরমধ্যেই নতুন করে ঘি ঢেলেছে ফ্রান্সের একটি গোষ্ঠী। 

ফরাসি টেলিভিশন চ্যানেলের একটি বিতর্ক অনুষ্ঠানে উঠে আসা বক্তব্য একটি তুমুল ভাইরাল। বলা হয়েছে সর্ষের মধ্যেই নাকি ভূত ছিলো। ইরানি প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী সেই হেলিকপ্টারের পাইলট ছিলেন ইসরাইলের দুর্ধর্ষ গুপ্তচর বাহিনী মোসাদের এজেন্ট। এই তত্ত্ব ঘিরে এখন সর্বত্র শোরগোল। হামাসও এই দাবিতে সিলমোহর ফেলেছে। একাধিক টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়টি শেয়ার করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পেছনে কি মোসাদ এজেন্টের হাত, এই নিয়ে এক বিতর্কের আয়োজন করে ফরাসি-ইসরাইলি টিভি চ্যানেল আই-২৪। সেখানেই উঠে আসে মোসাদের এক এজেন্টের নাম। তার কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলপন্থী একাধিক টেলিগ্রাম চ্যানেলে এই মোসাদ এজেন্টের নাম করে মিম ছড়াতে শুরু করে। জানা গেছে, এই টেলিগ্রাম চ্যানেলগুলো হামাস দ্বারা নিয়ন্ত্রিত।

ভাইরাল হওয়া সেই টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এক এজেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের পাইলট ছিল। এ সম্পর্কে তার কাছে সঠিক তথ্য নেই জানিয়ে তিনি দাবি করেন, এই খবরটি এরইমধ্যে রটে গিয়েছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মোসাদের এই এজেন্টের নামে একাধিক তথ্য প্রথমে হোয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ায়, সেখান থেকে টেলিগ্রামে। 

যদিও প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে ইরান হত্যাকাণ্ড বলে উল্লেখ করেনি, কোনও ষড়যন্ত্রের তত্ত্ব দাঁড়া করায়নি, তারপরও একের পর এক প্রশ্ন উঠছে। কারও মতে, নেপথ্যে রয়েছে মোসাদ, ইরানের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব, উল্কাপাতে হেলিকপ্টার বেসামাল ইত্যাদি সব তত্ত্ব। তবে বেশিরভাগের আঙুল ইসরাইলের দিকেই। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগই। 

আরবিএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর