রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে নীরবতা পালনে ক্ষুব্ধ ইসরাইল

আপডেট : ২২ মে ২০২৪, ০১:০৪ পিএম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে সোমবার এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক। জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তার সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন। খবর এএফপি’র।

মোজাম্বিকের রাষ্ট্রদূতের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করেন।

এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাদ বলেন, ‘আপনারা ঠিকই দেখেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। কী লজ্জাজনক!

এসময় নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ইসরাইলি রাষ্ট্রদূত। বিগত কয়েক মাস ধরে গিলাদ ক্রমবর্ধমানভাবে জাতিসংঘের সমালোচনা করে আসছেন।

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ ৯ আরোহী ছিলেন। রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার।

 

একাত্তর/জো
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২২ মে ২০২৪, ১২:৫২
রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে নীরবতা পালনে ক্ষুব্ধ ইসরাইল
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর