নেতানিয়াহুকে আটক করতে চায় নরওয়ে

আপডেট : ২২ মে ২০২৪, ০৮:০১ পিএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে নরওয়ে তাদের আটক করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড। 

মঙ্গলবার নরওয়েজিয়ান টিভি-২'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার সরকারের অবস্থান স্পষ্ট করেন। খবর দ্য প্যালেস্টাইন ক্রনিকলস। 

এসপেন বলেন, হেগের আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর তারপর নেতানিয়াহু বা গ্যালান্ট যদি নরওয়েতে প্রবেশ করলে তাদেরকে আটক করা হবে। 

তিনি আরও বলেন, নরওয়ের আইনে স্পষ্ট বলা আছে, আইসিসি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটক করে ওই আদালতের কাছে হস্তান্তর করতে হবে। আমরা আশা করছি আইসিসিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশ একই কাজ করবে।

এর আগে সোমবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সুপারিশ করেন। শিগগিরই আইসিসির বিচারকদের একটি প্যানেল ওই সুপারিশ বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশ জারি করবে বলে আশা করা হচ্ছে।

করিম খান অবশ্য দুই ইসরাইলি শীর্ষ কর্মকর্তার পাশাপাশি হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মাদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছেন। 

তবে হামাস বলেছে, গাজায় গণহত্যা পরিচালনাকারী দখলদারদের সঙ্গে নিজ ভূখণ্ড রক্ষার কাজে নিয়োজিত যোদ্ধাদের একই পাল্লায় মাপা ঠিক হয়নি। 

অন্যদিকে ইসরাইল সরকার ও মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ইসরাইল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হয় না।  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল কোনো গণহত্যা চালাচ্ছে না বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর