জিন্স পরার অপরাধে কিশোরীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১২:৪৪ পিএম

ভারতের উত্তর প্রদেশে জিন্স পরার অপরাধে ১৭ বছরের এক কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পরিবারের উপর। 

ওই কিশোরীর নাম নেহা পেশোয়ান। তার মা শকুন্তলা দেবী পেশোয়ান জানিয়েছে, গত সপ্তাহে নেহার পোশাক নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেয়েটির দাদা ও চাচারা মিলে তাকে লাঠি দিয়ে পেটায়। 

এরপর নেহা অবচেতন হয়ে গেলে একটি অটোরিক্সা ডেকে শকুন্তলা দেবীকে ছাড়াই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরদিন সকালে বাড়ির কাছে একটি ব্রিজের উপর থেকে এক কিশোরীর মরদেহ ঝুলতে দেখার খবর আসে তাদের কাছে। সেখানে গিয়ে দেখা যায় ওই মরদেহটি নেহার। 

আরও পড়ুন: দুই কোরিয়ার মধ্যে হটলাইন আবার চালু

এ ঘটনায় নেহার দাদা ও চাচাসহ দশ জনের বিরুদ্ধে হত্যা ও প্রমাণ ধ্বংসের মামলা করেছে পুলিশ। অভিযুক্তরা এ ব্যাপারে কোন বক্তব্য দেয়নি। 

পুলিশ কর্মকর্তা শ্রেয়াস ত্রিপাঠি বিবিসিকে জানিয়েছেন, এক অটো ড্রাইভারসহ চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর বাকিদের খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

ভারতে নারীর প্রতি সহিংসতার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। গত মাসে একজন ২০ বছর বয়সী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে বাবা ও ভাইদের পেটানোর নৃশংস একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, শ্বশুরবাড়ি থেকে পালানোর অভিযোগে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। 


ছবি: বিবিসি 

একাত্তর/এসজে 

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর