আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি আসছে জুনে

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:২৪ পিএম

বাংলাদেশকে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেছেন, আগামী জুনেই মিলবে তৃতীয় কিস্তির অর্থ। 

রোববার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। মাহমুদ আলী বলেন, বাংলাদেশ সমস্যা সমাধানে সঠিক পথে আছে বলে জানিয়েছে আইএমএফ। 

বেশ কিছু লক্ষ্য পূরণের শর্ত দিয়ে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে ছাড় করা হবে এই ঋণ।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার এবং ছাড় দ্বিতীয় কিস্তিতে ছাড় করা হয় ৬৮ কোটি ১০ লাখ ডলার।

আর এবার তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি মার্কিন ডলার পেতে বাংলাদেশের কোনো বাধা নেই বলে এর আগে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।

আসন্ন বাজেট নিয়েও এদিন অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন। বলেন, আগামী বাজেটে মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে সেভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে উল্লেখ করে মাহমুদ আলী আরো বলেন, বাজেটে মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে। তবে ক্রলিং পেগ করার কারণে ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ না।

আরবি
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর