ঝড়ের রাতে দাদী-নাতিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ মে ২০২৪, ১১:২০ এএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের মধ্যেই গভীর রাতে ঘরে ঢুকে দাদি, নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার দিনগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী হামিদুনেছা (৭০) সিরাজ বকাউলের স্ত্রী এবং নিহত আরাফাত (১২) প্রবাসী ইউসুফের ছেলে। তারা সম্পর্কে দাদী-নাতি।

আহত হালিমা (১৫) নিহত আরাফাতের বোন। তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাত শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং হালিমা একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত হামিদা বেগম হলেন ইউসুফের মা।

হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেছে পিবিআইয়ের তদন্ত টিম।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, তিনিও ঘটনাস্থল ঘুরে দেখেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের তাণ্ডবে দুই নারীসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে।

ঝড়ের প্রভাবে প্রভাবে ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে।

আর এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।

একাত্তর/আরএ
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর