কমলাপুর থেকে মদনপুর যাচ্ছে মেট্রোরেল

আপডেট : ৩০ মে ২০২৪, ১১:০৫ পিএম

এবার কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাচ্ছে মেট্রোরেল। জুন থেকেই এই পথের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে। এমআরটি চারের আওতায় সম্ভাব্যতা যাচাইয়ে সময় লাগবে ১৫ মাস। এরপরই প্রকল্পের মূল কাজ শুরু হবে।

ঢাকায় পাতাল পথে আর রাজধানীর বাইরে উড়াল পথে চলবে এই রুটের মেট্রোরেল।

নারায়ণগঞ্জ যাচ্ছে মেট্রোরেল। মেট্রোরেল ৪ এর আওতায় রাজধানীর সাথে নারায়ণগঞ্জের মদনপুরকে যুক্ত করা হবে। কমলাপুর থেকে নতুন এই পথটি যাত্রাবাড়ী, শনির আখড়া, সাইনবোর্ড, চট্টগ্রাম রোড ও কাঁচপুর হয়ে যাবে মদনপুর পর্যন্ত।

এই পথের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে এই জুনে। খরচ পুরোটাই অনুদান হিসেবে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। কাজটি করবে দক্ষিণ কোরিয়ার ডোহোয়া ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, জুনের প্রথমদিক থেকেই মোবিলাইজেশন শুরু হবে। দক্ষিণ কোরীয় কোম্পানিটির অফিস-আদালত নিতে হবে। এরপর দ্রুতই কাজটি শুরু হবে।

২০৩০ সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর মেট্রো লাইন নির্মাণের কাজ শেষ করার টার্গেট অনেক আগেই নেয়া। যদিও মূল নির্মাণ কাজেকে অর্থায়ন করবে সেটি এখনও ঠিক হয়নি। সংশ্লিষ্টদের আশা সম্ভাব্যতা যাচাই শেষ হবার আগেই অর্থায়নের বিষয়টিও নিশ্চিত হবে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আরও জানান, সম্ভাব্যতা যাচাই হয়ে গেলে একটা কনক্রিট জায়গায় পৌঁছা যাবে। তার সাথে বেসিক ডিজাইন হয়ে গেলে সম্ভাব্য খরচও জানা যাবে। তখন বিভিন্ন দাতা সংস্থা ও সরকারের সাথে অর্থায়নের বিষয়ে কথা বলা যাবে।

এই কাজ শেষ হলে রাজধানীর যোগাযোগের অন্যতম হাব হয়ে উঠবে কমলাপুর। যেখান থেকে উত্তরা, এয়ারপোর্ট ও টঙ্গী পর্যন্ত যাতায়াতের জন্য থাকবে আরও তিনটি মেট্রো লাইন।

 

একাত্তর/জো
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
সরকার ঘোষিত ঈদুল আজহার ছুটি শুরুর দিনে রেলে ভিড় বেড়েছে যাত্রীদের। ট্রেনে শিডিউল বিপর্যয় না হলেও বরাবরের মতো এবারও কিছু ট্রেন স্টেশন ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে।
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর