খোঁড়াখুঁড়িতে ভোগান্তি উত্তরা ১০ নম্বর সেক্টরে

আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:২২ পিএম

দীর্ঘদিনের জলাবদ্ধতা আর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে অসহনীয় ভোগান্তিতে আছেন উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দারা। কয়েকমাস পেরিয়ে গেলেও সড়কের সংস্কার কাজ শেষ হবার নাম নেই। গতিহীন এই কাজ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।

সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হবার পর গেলো ছয় বছরেও জলাবদ্ধতা থেকে মানুষের মুক্তি মেলেনি। তবে কাউন্সিলরের আশ্বাস দ্রুতই সব কষ্টের অবসান হবে।

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা ১০ নম্বর সেক্টর। সড়কের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবার আশা ছেড়ে দিয়ে এই দুর্ভোগের সাথেই মানিয়ে নেয়ার চেষ্টা মানুষের। ২০ টাকার বিনিময়ে নোংরা পানি পেরোনোর ভোগান্তি অনেকটাই গা সওয়া হয়ে গেছে।

এলাকাবাসী বলছেন, হরিরামপুর ইউনিয়ন সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হলেও নাগরিক সুবিধা বাড়ার কোনো বালাই নেই। ক’দিন আগের বৃষ্টির জমা পানি এখনো নামেনি। কোনোভাবে চলাচলের জন্য পানি সরানোর প্রাণপণ চেষ্টা। রানাভোলা বামনারটেকসহ আশপাশের এলাকার বেশিরভাগ সড়কই এমন বেহাল।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময়ে ভোগান্তি আরও বাড়ে। তখন অল্প একটু জায়গা পার হতে রিকশা-ভ্যানে দিতে হয় ৫০ টাকা।

জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দিতে কয়েকটি সড়কে সংস্কার কাজ চলছে গেলো দুই বছর ধরে। কাজের ধীরগতি নিয়েও আছে মানুষের নানা অভিযোগ। এতদিন পানির নিচে থাকলেও কোনোমতে যান চলাচল করতে পারতো কিন্তু সড়ক সংস্কারে কাজ শুরু হবার পর মাত্রা ছাড়িয়েছে দুর্ভোগ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিল নাসির উদ্দীন জানান, নানা সীমাবদ্ধতায় সংস্কার কাজ কিছুটা ধীরগতিতে হলেও দ্রুতই কিছু সড়কে চলাচল করতে পারবে যানবাহন।

তিনি বলেন, আপাতত যেহেতু কাজ চলমান তাই ভোগান্তি পোহাতে হচ্ছে- মানুষকে। আশা করি আগামী দুই-তিনমাসের মধ্যে বেশ কয়েকটা সড়ক চালু হবে।

ঢাকা উত্তর সিটিতে এই এলাকা যুক্ত হয়েছে ২০১৭ সালে।

একাত্তর/আরএ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে বর্ষা মৌসুমের আগেই আগামী এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি বক্স কালভার্ট পরিষ্কারের বিশেষ...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর