জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির ৩৩ হটস্পট চিহ্নিত

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে বর্ষা মৌসুমের আগেই আগামী এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি বক্স কালভার্ট পরিষ্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম এসব তথ্য জানান। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সেগুনবাগিচা, পান্থপথ, টিটিপাড়া ও পরিবাগ—এই চারটি প্রধান কালভার্টসহ মোট ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থান বা হটস্পট শনাক্ত করা হয়েছে। সাধারণত চার মাসব্যাপী এই পরিষ্কার কার্যক্রম চললেও এবার তা এক মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, খাল ও বক্স কালভার্ট পুনরুদ্ধার এবং সংস্কারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা দূর করতে চাই। তবে এই কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

ড্রেনে বা কালভার্টে বর্জ্য না ফেলার জন্য তিনি নগরবাসীকে অনুরোধ জানান।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতেই এই ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর