সিলেট সিটিতে নতুন করে বন্যা আক্রান্ত চার হাজার পরিবার

আপডেট : ০১ জুন ২০২৪, ১২:৩৩ পিএম

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নদীর পানি কমলেও সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

সিলেট শহর এলাকায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১০.৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির কারণে নদীর পানি না নামায় সিলেট নগরীর উপশহর, তালতলা, মাছিমপুর, ছড়ারপার, উপশহর, তেরোরতন, তালতলা, যতরপুরসহ বেশি কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

শুধু মাত্র সিলেট সিটি করপোরেশন এলাকায় নতুন করে বন্যা আক্রান্ত হয়েছে চার হাজার পরিবার। বিভিন্ন এলাকায় বসত ঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে সাধারণ মানুষ।

এ দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর বাঁধ উপচে পানি ঢোকার কারণে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরভার ১১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক। পুরো উপজেলাতে খোলা হয়েছে ৫৫ টি আশ্রয় কেন্দ্র।

কানাইঘাটে বন্যা পরিস্থিতির চিত্র। ইমেজ: একাত্তর

এ দিকে শনিবার সকালে সিলেট নগরীরর উপশহরের বন্যা কবলিত এলাকা তেরোরতন পরিদর্শন করেন সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি ।

এ সময় তিনি বলেন, যথা সময়ে সুরমা নদী খনন না হওয়ার কারনে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সরকার সতকর্তার সাথে বন্যা মোকাবিলা করছে।

স্থানীয় এই সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, ২০২২ এ বড় বন্যা হলো। নদী খনননের প্রকল্প হাতে নেয়া হয়। কাজ শুরু হলো। অল্প কিছু দিন পরে নানা অজুহাতে বন্ধ হয়ে গেলে। এখনও শুরু হয়নি। কাজটা শেষ হলে পানি দ্রুত সরে যেত। শহর রক্ষা পেতো।

জেলা প্রশাসন জানায়, সিলেট জেলার আটটি উপজেলা ও দুটি পৌরসভাসহ ও মোট ৬৮ টি ইউনিয়নে বন্যা আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৯৭ হাজার ৩৩ জন। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৫৫০ টি।

পানি উন্নয়ন বোর্ড বলছে, কানাইঘাটে এবং জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারনে সিলেট শহরের সুরমা নদীর পানি বাড়ছে। তবে ভারতে চেরাপুঞ্জিতে বৃষ্টি কমেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ বলেন, কানাইঘাটে সুরমা নদীর পানি প্রায় ৯০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কুশিয়ারা নদরি অমলশীদ পয়েন্টে প্রায় দুই মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে সিলেট শহরে বিপৎসীমার প্রায় ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

  বন্যা কবলিত এলাকাগুলোয় পর্যাপ্ত খাবার আর বিশুদ্ধ পানি সরবরাহ ঠিক রাখার অনুরোধ জানিয়েছেন বন্যা দুর্গতদের।

কেএসএইচ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর