বেনজীরের দেশত্যাগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:১৮ পিএম

বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বলেছেন, কারো ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, বেনজীর আহমেদ দুর্নীতি দমন কমিশনে উপস্থিত হন কিনা, সেটিই দেখার বিষয়। 

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে ৬ জুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। কিন্তু তিনি তার এক মাস আগেই দেশ থেকে চলে যান।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইপিজি) ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল সম্পদ নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপর তদন্তে নামে দুদক। আদালতের মাধ্যমে কয়েকশো বিঘা জমিসহ বহু স্থাবর, অস্থাবর সম্পত্তি জব্দ এবং প্রায় তিন ডজন ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। 

বেনজীর, তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু এর আগেই বেনজীর আহমেদ স্বপরিবারে বিদেশে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

সাবেক পুলিশ প্রধানকে খোঁজার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বা তিনি কোথায় আছেন সে বিষয়ে তথ্য আছে কিনা, পররাষ্ট্রমন্ত্রীকে এ প্রশ্ন করেন এক সাংবাদিক। 

জবাবে হাছান মাহমুদ বলেন, তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারো ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। 

‘ছয় জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন,’ যোগ করেন তিনি। 

এ বিষয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ নিয়ে হাছান মাহমুদ বলেন, সরকারের কোনো হাত না থাকায় দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে উঠে এসেছে বিষয়গুলো। আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ।

এদিকে শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার তারিখ বাড়বে কিনা- এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর শ্রমিকদের যেতে না পারার পেছনে কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ও খতিয়ে দেখা হবে। 

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর