মোদীকে হিমালয়ে যেতে বললেন জয়রাম

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে ভোটের প্রাথমিক ফলে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০০ আসনের আশপাশে ঘোরাঘুরি করছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য টানা তৃতীয় মেয়াদ নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার দিনটি নিশ্চিতভাবেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের অবিষ্মরণীয় পুনরুত্থানের উপখ্যান হয়ে থাকবে। এই জোট প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করেছে।

লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলের গতিপ্রকৃতি দেখে দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে খুশির হাওয়া বাইছে। সেই সঙ্গে দলটির নেতা-কর্মীরা বিজেপিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। তবে, ফলাফল নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কোন ধরনের প্রতিক্রিয়া দেননি কংগ্রেসের শীর্ষ নেতারা। ভারতের সংবাদ ও গণমাধ্যমগুলো জানিয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতারা কার্যালয়ে বসেই নির্বাচনের ফল দেখছেন।

এরই মাঝে কংগ্রেসের এক নেতার মন্তব্য এখন ভাইরাল। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি মন্তব্যকে টেনেই এবার আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। তবে যেই সংখ্যক আসন পাওয়ার দাবি করেছিল বিজেপি তা পূরণ করা কার্যত কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মোদীকে কটাক্ষ করে জয়রাম লিখলেন, ব্যাগ গুছিয়ে হিমালয়ের দিকে রওনা দিন।

২০১৬ সালে ৩ ডিসেম্বর মোরাদাবাদে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদী বলেছিলেন, তারা আমার সঙ্গে কী করবে? আমাকে বলুন, তারা আমার আমার সঙ্গে কী করবে? আমি ফকির মানুষ। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব। ঠিক এই মন্তব্যটি টেনেই জয়রাম নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, বিদায়ী প্রধানমন্ত্রী আপনার কি এই মন্তব্যের কথা মনে আছে? সময় এসে গিয়েছে। এবার ব্যাগ গুছিয়ে হিমালয়ের দিকে যাত্রা শুরু করে দিন।

এখনও পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে এনডিএ ও ইন্ডিয়া জোটের। এবার ৪০০ পারের দাবি জানিয়েছিলো বিজেপি। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আপাতত ২৯৫ আসনে এগিয়ে এনডিএ। বিজেপি একক ভাবে এগিয়ে ২৪৪ আসনে। এইভাবে চলতে থাকলে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি। অন্যদিকে, ২৩২ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। কংগ্রেস এককভাবে এগিয়ে ৯৯ আসনে।

এআর
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর