গাজীপুরে অটোরিকশা-বাসের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৪৬ পিএম

গাজীপুরের কালীগঞ্জের নলছাটা এলাকায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার দুপুরে চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিলো। বাসটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক  ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে এক যাত্রী মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত অপর জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এআর
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর