কেজি দরে গরু বিক্রি, বুকিং দিতে হিড়িক!

আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:৫৮ পিএম

গরুর মাংসের কেজি ৪৬০ টাকা! ঠিকই শুনছেন, মুঘল আমলের কথা বলা হচ্ছে না। অবিশ্বাস্য হলেও এই দামেই বিক্রি হচ্ছে গরু। এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। ঠিক ৪৬০ টাকা দরে মাংস নয়, বরং আস্ত গরু বিক্রি হচ্ছে। ঠিক বোঝা যাচ্ছে না তো? তাহলে খোলাসা করেই বলা যায়। কোরবানির ঈদকে সামনে রেখে এবার গরু বিক্রি হচ্ছে ওজন হিসাবে, যার ভিত্তিতে নিধারিত হয় পশুর দাম।

হাটের ঝক্কি-ঝামেলা ও স্টেরয়েড মুক্ত পশু কিনতে ক্রেতারা ছুটছেন ওজনে বিক্রি হচ্ছে এমন গরুর ফার্মে। রংপুর মহানগরীর মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকায় জমজম ক্যাটল ফার্ম নামে একটি গরুর খামারে ৪৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে গরু। দাম-মানে নিশ্চয়তাসহ ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেয়ায় খামারের প্রায় অর্ধেক গরু এরই মধ্যে বুকিং হয়েছে খামারটি থেকে। বাকিগুলোও দ্রুত শেষ হবে।

জমজম ক্যাটল ফার্মের আব্দুল মতিন বলেন, এ বছর কোরবানির জন্য ১২০টি গরু প্রস্তুত করেছেন তিনি। ইতোমধ্যে ১১৪টি গরু বিক্রি হয়েছে খামার থেকে। তিনি বলেন, লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করায় ভালো সাড়া মিলেছে। তিন বছর ধরে এই পদ্ধতিতেই গরু বিক্রি হচ্ছে। লাইভ ওয়েটে গরু বিক্রির নানা সুযোগ-সুবিধায় অল্প সময়ে জেলার শ্রেষ্ঠ খামারে স্থান পেয়েছে এই ক্যাটল ফার্মটি।

জমজম ক্যাটল ফার্ম গরুর পাশাপাশি এবার ক্যাটল ফার্মে দুম্বা ও গয়াল গরু প্রস্তুত করেছন মতিন। ছয়টি দুম্বা দিয়ে পরীক্ষামুলক খামার শুরু করলে চলতি বছরে এটিও বড় আকারে রুপ দেয়া স্বপ্ন তার। 

জমজম ক্যাটল ফার্ম খামারে এসে বাজেট ও পছন্দমতো গরু দেখে ক্রেতারা বুকিং দিয়ে যাচ্ছে। এখন বুকিং করলেও ঈদের তিনদিন আগে ফাইনাল ওজনে মূল্য পরিশোধ করতে হবে, অন্যথায় বুকিং বাতিল হবে বলে জানিয়েছে ফার্মটি। জেলার বইরে থেকেও বহু ক্রেতা গরু বুকিং দিচ্ছেন।

জমজম ক্যাটেল ফার্মে এরিমধ্যে ছয় বেকার যুবকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। তারা গরুগুলোকে তিনবেলা খাওয়ানো, গোসলসহ সব ধরনের পরিচর্যা করছেন আপন মনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার ক্রেতা সমাগমে খুশি তারা।

এদিকে, রংপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ এনামুল হক জানান, জমজম ক্যাটল ফার্মের মতো জেলায় ২৫ হাজার খামারির ঘরে এবার কোরবানির জন্য ৩ লাখ ৫৯ হাজার ৪৮৫ টি পশু লালন পালন করা হয়ে। যা জেলার চাহিদা চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি বলে দাবি তার।

রংপুর জেলায় এবার স্থায়ী অস্থায়ী ৫৯ টি গরুর হাট বসলেও স্মার্ট ক্রেতারা ঝুঁকছেন ওজনে বিক্রি করা কিংবা অনলাইন প্লাটফর্মের হোডেলিভারি সুবিধা দেয়া খামারগুলোর দিকে।

 

এআর
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর