রাজধানীতে সিলিন্ডার কাটতে গিয়ে গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৪, ০১:২১ পিএম

রাজধানীতে ভাঙ্গারির দোকানে সিলিন্ডার কাটার সময় গ্যাস ছড়িয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে বহু মানুষ আহত হয়ে সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালে গাবলতীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম কবির হোসেন (৫০)। তিনি কাজের খোঁজে লক্ষ্মীপুর জেলার  রামগঞ্জ উপজেলা থেকে এক পরিচিত লোকের কাছে এসেছিলেন। 

কবিরের স্বজনরা জানান, গ্যাসের কারণে তিনি ঘটনাস্থলে ছটপট করছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় হঠাৎ করে গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তিনি বলেন বিষয়টি আদাবর থানাকে জানানো হয়েছে।

আদাবর থানার পুলিশ জানিয়েছে, একটা ভাঙ্গারি দোকানে গ্যাসের সিলিন্ডার কাটতে গিয়ে লিকেজ হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানতে খোঁজ চলছে।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান জানান, আমাদের চিকিৎসকরা হাসপাতালে আসা ব্যক্তিদের সম্মিলিতভাবে চিকিৎসা দিয়েছেন। হাসপাতালটিতে এখন পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন ইতিমধ্যে বাসায় চলে গেছেন এবং ছয় জন ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। 

হাসপাতালটির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নন্দিতা পালের বরাত দিয়ে তিনি জানান, তাকে পর্যাপ্ত অক্সিজেন ও রেসপেরিটরি গ্যাস দিয়ে শঙ্কামুক্ত করা হয়েছে। ভর্তি রোগী সবাই শঙ্কামুক্ত। আশা করছি দ্রুত সবাই সুস্থ হয়ে উঠবেন।

একাত্তর/এসি
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর