ওটিতে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর, কর্তৃপক্ষ চম্পট

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:৪৬ এএম

নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে সুস্থ আছে নবজাতক।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছেন, লাশ ফেলে পালিয়ে গেছে চিকিৎসকসহ সব কর্মকর্তা কর্মচারী। স্বজনদের দাবি, ওই প্রসূতিকে অ্যানেসথেশিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি।

সোমবার দিবাগত রাত জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই প্রসূতির নাম লুবনা আক্তার (২৭)। তিনি জেলার আড়াইহাজার থানার গিরদা এলাকার কাপড় ব্যবসায়ী তপন মিয়া স্ত্রী।

স্বজনরা জানান, সোমবার বিকেলে ডা. সোনিয়া রহমানের পরামর্শে লুবনাকে সন্তান প্রসবের জন্য ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার অপারেশনের সময় দিলেও ডা. সোনিয়া লুবনাকে ওটিতে নেন ১১টায়। 

তাদের দাবি, ওটিতে নিয়ে অ্যানেসথেশিয়া (চেতনানাশক) দেওয়ার পর তার আর জ্ঞান ফিরেনি। তবে প্রসূতিকে চেতনানাশক কে দিয়েছিল তা জানা যায় নাই। যদিও এর আগে নানা অভিযোগে ওই হাসপাতালকে জরিমানা করা হয়েছে। ধারনা করা হচ্ছে, চিকিৎসক ছাড়াই প্রসূতির শরীরে চেতনানাশক প্রয়োগ করা হয়েছে।

স্বজনরা জানান, ওটিতে নেওয়ার দুই ঘণ্টা পর পরিবারের কাউকে কিছু না বলে হাসপাতাল কর্তৃপক্ষ লুবনাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন সেই হাসপাতালে মরদেহ রেখেই তারা পালিয়ে যান। পরে ভুলতা জেনারেল হাসপাতালে এলে কাউকে পাওয়া যায়নি, ততক্ষণে সবাই পালিয়েছে। 

স্থানীয়রা জানান, এসময় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য হাসপাতালে কাউকে পাওয়া যায়নি।

ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, এঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর