অবশেষে নেপাল থেকে আসছে জলবিদ্যুৎ, দাম অনুমোদন  

আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম

গত কয়েকবছর ধরে আলোচনার পর এবার বাস্তবে রূপ নিচ্ছে ভারতের গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ। 

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে নেপাল থেকে জলবিদ্যুৎ কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ইউনিটের দাম পড়বে আট টাকা ১৭ পয়সা, যা বাংলাদেশের বাস্তবতায় তুলনামূলক সস্তা।  

আগামী পাঁচ বছরের জন্য আনা হবে নেপালের ওই বিদ্যুৎ, তবে এরপরেও প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃদেশীয় গ্রিড লাইন হয়ে দেশে ঢুকবে নেপালের ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, প্রতি বছর আনুমানিক ১৩০ কোটি টাকা হিসাবে এই বিদ্যুৎ কিনতে পাঁচ বছরে খরচ হবে ৬৫০ কোটি টাকা। 

মন্ত্রিসভায় ক্রয় প্রস্তাব অনুমোদন করা হলে তিন দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। মাহমুদুল হোসাইন খান বলেন, বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। কারণ, বিদ্যুৎ নেপালের, আসবে ভারতের সঞ্চালন লাইন হয়ে।

ভেড়ামারা আন্তঃদেশীয় গ্রিড সাবস্টেশন।

এক প্রশ্নে তিনি বলেন, সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফরের কথা রয়েছে। সেখানেই  হয়ত এই চুক্তি হবে।

নেপাল থেকে বিদ্যুৎ আনতে তিন ধরনের দাম পড়বে। এরমধ্যে রয়েছে ভারতের মোজাফফরবাদ সাবস্টেশন পর্যন্ত বিদ্যুতের দাম, ভারতের ট্রেডিং মার্জিন এবং ট্রান্সমিশন চার্জ। 

এই তিন ধরনের মূল্যের মধ্যে মোজাফফরবাদ পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ছয় দশমিক ৪০ ইউএস সেন্ট, আর ভারতের ট্রেডিং মার্জিন হবে দশমিক ০৫৯৫ রুপি। 

তবে ট্রান্সমিশন চার্জ এখনও ফাইনাল হয়নি এবং ভারতের বিধিবিধান অনুযায়ী এটা ঠিক হবে বলে জানান সচিব মাহমুদুল হোসাইন খান। 

প্রায় ছয় বছর আগে বিদ্যুৎ আমদানির জন্য নেপালের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। ২০১৮ সালে একটি সমঝোতা সই করা হয়। কিন্তু ভারতীয় গ্রিড লাইন ব্যবহার করার প্রয়োজন হওয়ায় ত্রিপক্ষীয় সমঝোতায় বিদ্যুৎ আমদানির বিষয়টি ঝুলে যায়। 

নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে গত বছরের শেষের দিকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। 

আরবি
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা চলমান থাকবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর