রুপার চেইনের জন্য শিশু হত্যা, মাদকসেবী গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২৪, ০৭:১২ পিএম

ধামরাইয়ে জিসান হাসান রাব্বি (৭) হত্যাকাণ্ডের ঘটনায় আল আমিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‍্যাব জানিয়েছে,  মাদকের টাকা সংগ্রহের জন্য শিশুটির গলায় থাকা রুপার চেন চুরির জন্য ডেকে নিয়ে বলৎকারের পর তাকে হত্যা করে  ওই তরুণ।

মঙ্গলবার দুপুরে সাভারের র‌্যাব-৪ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। 

গ্রেপ্তার আল আমিন মানিকগঞ্জ সদর থানার জয়রা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। 

নিহত শিশু জিসান হাসান রাব্বি বাবা সঙ্গে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। সে কালামপুর বাজারের আসহাবুস সুফ্ফা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

র‍্যাব জানায়, গত ৯ জুন বিকেলের দিকে ওই শিশুর গলায় একটি রুপার চেন দেখতে পায় অভিযুক্ত আল আমিন। এ সময় সেটি চুরি করার জন্য কৌশলে শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করে তার গলায় থাকা রুপার চেনটি খুলে নেয় সে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে, শিশুটির পরিহিত প্যান্টের রশি গলায় পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এছাড়া শিশুটির মাথা কাদামাটিতে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে।

র‍্যাব আরও জানায়, সোমবার বিকেলে মরদেহ উদ্ধারের পরই ছায়া তদন্তে নামে সংস্থাটি। পরে কালামপুর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার দেয়া তথ্যে চুরি করা চেনটি ধামরাইয়ের একটি জুয়েলার্সের দোকান থেকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, অভিযুক্ত আল আমিনের পেশা চুরি করা। এছাড়া তিনি ছিনতাই ও ডাকাতির সঙ্গেও জড়িত। নিয়মিত হেরোইন, ইয়াবা ও গাঁজা সেবনসহ মাদক গ্রহণ করে থাকে। মাদক কেনার টাকা জোগাড় করতে ধামরাই, আশুলিয়া, সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে থাকে। গত ৫-৬ মাস আগেও চুরির ঘটনায় কালামপুর এলাকায় ধরা পড়ে আল আমিন।

গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এআর
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য।
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর