সুন্দরবনের জোড়া হরিণ লোকালয়ে

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৩:২৬ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালিতাবুনিয়া গ্রামের এক গৃহস্থের বাড়িতে রাতে আশ্রয় নেওয়া একজোড়া চিত্রল হরিণ বনে ফেরত পাঠানো হয়েছে। বুধবার রাতে এই জোড়া মাদি চিত্রল হরিণ এসে আশ্রয় নেয় গ্রামের শাহ-আলমের বাড়িতে।

স্থানীয়রা জানান, রাতে পথচারীদের টর্চ লাইটের আলোতে ভয় পেয়ে ছুটাছুটি করে হরিণ দুইটি। এদের মধ্যে একটি পার্শ্ববর্তী খাল পেড়িয়ে সুন্দরবনে চলে যায়। অন্য হরিণটি লাফ দিয়ে গ্রামের একটি পুকুরে পড়ে। পরে সেটি ধরে বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবন  বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের বনরক্ষিদের সহায়তায় সুন্দরবনে  ছেড়ে দেওয়া হয়।

সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজির সদস্য সোলায়মান জানান, দুইটি হরিণ লোকালয়ে চলে আসার সংবাদ পেয়ে তার ঘটনাস্থলে যান। চিত্রল হরিণ দুইটির বয়স আনুমানিক ৯-১০ মাস হবে।

তিনি জানান, বনের  কাছাকাছি হওয়ায় খাল পাড় হয়ে সহজেই গ্রামে ঢুকে পড়ে তারা। অক্ষত অবস্থায় এদের  বনে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবনে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় হরিণ দুইটি লোকালয়ে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।

 

একাত্তর/জো
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর