১৯ বলে ম্যাচ জয়, রেকর্ড গড়ে টিকে রইলো ইংল্যান্ড

আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:০৫ এএম

মাত্র ১৯ বলে ম্যাচ জয়! বিশ্ব রেকর্ড গড়ে টিকে রইলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাথে সুপার এইটের আশা।

শুক্রবার টস জিতে আগে বল করে ওমানকে ৪৭ রানের অলআউট করে ইংলিশরা। জবাবে রেকর্ড ১০১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে কিছুটা হলেও কমলো গ্রুপ পর্ব থেকে থ্রি লায়নদের বিদায়ের শঙ্কা।

প্রথম দুই ম্যাচে হার! ডু অর ডাই ম্যাচে পেস আর স্পিন নৈপুণ্যে ওমানকে অলআউট করে ১৩ দশমিক দুই ওভারের মধ্যে। ওমানের হয়ে মাত্র দুই অঙ্কের ঘরে যেতে পারেন শোয়াইব খান। আদিল রাশিদের ১১ রানে ৪, জফরা আর্চার ও মার্ক উডের সমান ১২ রানে ৩ উইকেটে, মাত্র ৪৭ রানে ধসে যায় ওমান। বিশ্বকাপ ইতিহাসে যা চতুর্থ ও চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

জবাব দিতে নেমে জোড়া ছক্কায় ইনিংস শুরু করে ইংলিশরা। তবে পরের বলেই শেষ হয় ফিল সল্টের ৩ বলে ১২ রানের ইনিংস। দ্বিতীয় ওভারে ফেরেন তিনে নামা উইল জ্যাকস। ৭ বলে ৫ রান করেন তিনি।

তবে আসল কাজটা করেন জশ বাটলার। ৮ বলের ইনিংসে করেন ২৪ রান।

শেষ পর্যন্ত ১০১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা।

আরবিএস
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করেছেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতের মাটিতে সদ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর