২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম শহিদুল ইসলাম বকুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘কৃষিপণ্য সংরক্ষণ এবং আমদানি নির্ভরতা হ্রাসের উদ্দেশ্যে ‘জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্প’-এর আওতায় এই মিনি কোল্ড স্টোরেজগুলো নির্মাণ করা হবে।’

ইতোমধ্যে কৃষকদের জন্য ৬০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলার ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল। এই ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরো জানান, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে, ‘প্রাকৃতিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এই প্রকল্পের আওতায় সারা দেশে ৫,০০০টি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা হবে ২০ মেট্রিক টন।

বর্তমানে সারা দেশে বিএডিসির মোট ৩১টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে একটি হলো ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত ১,০০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আলুর বীজ রাখার হিমাগার (কোল্ড স্টোরেজ)। বর্তমানে নতুন কোনো হিমাগার নির্মাণের পরিকল্পনা নেই।

একাত্তর/এআরএস
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর