ঈদযাত্রায় রাত থেকে ভোগান্তির পর উত্তরের পথে স্বস্তি

আপডেট : ১৬ জুন ২০২৪, ১২:১০ পিএম

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হলো না উত্তরবঙ্গের যাত্রীদের। যদি টাঙ্গাইলের এলেঙ্গা অংশের প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দুই লেনের সড়কে প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, তবে তা কাজে আসেনি।

অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় বন্ধ থাকায় রাতভর ভোগান্তি পোহাতে হয়েছে উত্তরবঙ্গগামী যাত্রীদের।

রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির চাকা ঘোরে ধীর গতিতে। প্রায় আট কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে বেশি ভোগান্তির শিকার হয় নারী ও শিশুরা। তবে বেলা গড়াতেই এই চিত্র বদলাতে থাকে।

বেলা সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা থেকে তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়, এর আগে যা আট থেকে শুরু করে পর্যায় ক্রমে পাঁচ কিলোমিটার পর্যন্তও ছিল।

সুখবর হলো, বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পর্যন্ত যানবাহনের আর কোনো জট দেখা যায়নি। পুলিশ বলছে, এক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।  

টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অতিরক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বেলা ১১টার পর থেকে বঙ্গবন্ধু সেতুর এই পূর্ব এলাকাতেও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 

তিনি জানান, এই মুহূর্তে সেতু পার হয়ে গাড়ি চলাচল করছে। আর চার কিলোমিটারের মতো সড়কে গাড়ির ধীরগতি আছে। কিন্তু গড়াই পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

পুলিশের প্রায় ৮০০ সদস্য ২৪ ঘণ্টা মহাসড়কে তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, আর এক ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে পারবো।

একাত্তর/এসি
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর