রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত বেড়ে ১০

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম

কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় দুই বাংলাদেশি ও আট রোহিঙ্গাসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন, বিধ্বস্ত হয় কয়েক ঘরবাড়ি।

বুধবার ভোরে জেলার উখিয়া উপজেলার বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি ঝরে কক্সবাজার উপকূল জুড়ে। ৬৫ মিলিমিটার এই বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে।

নিহতরা হলেন, উখিয়ার আট নম্বর ইস্টের ব্লক বি/৮২ এর বাসিন্দা মো. আনোয়ারের ছেলে মো. হারেছ (৪), ক্যাম্প ৯ এর ব্লক আই/৪ এর বাসিন্দা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), ব্লক আই/৯ এর বাসিন্দা মো. জামালের ছেলে মো. সালমান (৩), ক্যাম্প ১০ এর ব্লক এফ/১০ এর বাসিন্দা লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের মেয়ে আবু মেহের (২৪), শরীফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), ক্যাম্প-৯ এ অবস্থান করা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকার আলী জুহারের ছেলে হোসেন আহমেদ (৫০) ও ক্যাম্প-১৪ এর পাশে পালংখালীর থাইংখালীর শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। শেষে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি হচ্ছিলো কক্সবাজারে। বৃষ্টির কারণে বুধবার ভোরে বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে পানবাজার ক্যাম্পে এক বাংলাদেশিসহ পাঁচ জন ও হাকিমপাড়া ক্যাম্পে চারজনের মৃত্যু হয়। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে আরও এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করে তারা। বিকেল চারটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত থেকে চলমান ভারী বর্ষণে উখিয়ার চারটি পৃথক ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি অব্যাহত থাকায় অন্য পাহাড়ধসের শঙ্কা থাকা এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব বলেন, ভূমিধসে নিহত হওয়া স্থানীয়দের সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর