অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মেলিন্ডা গেটস

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৮:৪৩ পিএম

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস সম্প্রতি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সাথে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন। প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকার মেলিন্দা আরও জানান, বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার আগেই তারা আলাদা হয়েছিলেন।

২০২১ সালে বিল-মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের ঘটনা সেই সময়ে গোটা বিশ্বজুড়েই আলোড়ন তৈরি করেছিল। এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দেয়া ছাড়া এই দম্পতি কোন ধরনের প্রতিক্রিয়া জানাননি। এই প্রথমবার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে মুখ মুখলেন মেলিন্ডা গেটস। 

টাইম সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, সন্তানদের দেখাশোনা করার পাশাপাশি সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে গোটা বিষয়টি তিনি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সামাল দিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ যে, আমি মব কিছু সামাল দিয়েই গোটা প্রক্রিয়াটি শেষ করতে পেরেছিলাম। 

মেলিন্ডা তার বিবাহবিচ্ছেদকে ‘ভয়াবহ’ ও ‘ভয়ঙ্কর’ হিসাবে বর্ণনা করেছেন। তবে তারপরও এটি ‘চমৎকার হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, আমি এখন সাধারণের মতো থাকি। ছোট দোকানে যেতে পারি। আমি ওষুধের দোকানে যাই, রেস্তোরাঁকে বসতে পারি এবং আমি এসব দারুণভাবে উপভোগ করছি। 

বিয়ের ২৭ বছর পর বিল ও মেলিন্ডার বিচ্ছেদ ২০২১ সালে চূড়ান্ত হয়। এই ঘটনার পর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন মেলিন্ডা। তিনি বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনটি বিষয় তাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, এগুলো হলো আমি, সন্তান এবং ফাউন্ডেশন। 

এই ফাউন্ডেশন থেকে বের হবার পর মেলিন্ডা বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন। তিনি সম্প্রতি নারীর অধিকার এবং অর্থনৈতিক ক্ষমতায়নে একটি উদ্যোগের জন্য বিলিয়ন-ডলার তহবিল সংগ্রহের ঘোষণা করেছেন। আর এনিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন মেলিন্ডা। 

বিল-মেলিন্ডা বিচ্ছেদের কারণ হিসাবে সে সময় যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে এসেছিলো। মেলিন্ডা বলেন, বিল যৌন অপরাধীর সাথে দেখা করবেন, তা তিনি পছন্দ করেননি। আমি তাকে এটি পরিষ্কার করে দিয়েছি। আমি জেফরি এপস্টেইনের সাথেও দেখা করেছি। আমি দেখতে চেয়েছিলাম যে এই লোকটি কে এবং আমি দ্বিতীয়বার দরজায় পা রেখেই আমি অনুতপ্ত হয়েছিলাম।

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জানান, বিল গেটসের সাথে বিচ্ছেদ পরবর্তী সময়টা ভয়াবহ যন্ত্রণায় কেটেছে তার। কিন্তু ভবিষ্যতে পেশাদার ও ব্যক্তিগত জীবন- দুটি ক্ষেত্রেই তিনি কোন ধরনের সম্পর্কে জড়াবেন, তা নিয়ে আরও গভীরভাবে চিন্তাভাবনা করছেন তিনি। তবে আগামীতে নতুন রোমান্টিক সম্পর্কে জড়ানোর আগ্রহ রয়েছেন বলেও জানান ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার।

২০২১ সালের আলোচিত বিষয় ছিলো বিলিয়নিয়ার ধনকুবের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহ বিচ্ছেদ। দুজনের মধ্যে দীর্ঘদিনের টানাপড়েন ও সম্পর্কের অবনতির কথা এসেছিলো গণমাধ্যমে। বিচ্ছেদের পর এই জুটির সম্পত্তির ভাগাভাগি নিয়েও কম চর্চা হয়নি। তবে, সরাসরি জনসমক্ষে নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে এতোদিন কথা বলেননি মেলিন্ডা।

এআরএস
যুক্তরাষ্ট্রের আদালত কর্তৃক জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিপত্র প্রকাশের পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সব সময়ই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন। কখনই তাকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেখা যায়নি। কোন দলকে সমর্থন করেন,...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শি গেটসকে বলেছেন যে তিনি ‘প্রথম আমেরিকান বন্ধু’ যার...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর