ভক্তের সঙ্গে হাতাহাতি, মুখ খুললেন রউফ

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৭:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আসরের অন্যতম ফেবারিট পাকিস্তানকে। এ নিয়ে আমেরিকাতে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছেন বাবর আজমরা। এমনই এক ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাকিস্তান দলের পেসার হারিস রউফ এক ভক্তের দিকে তেড়েফুঁড়ে যাওয়ার একটি ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, হারিস রউফ ও তার স্ত্রী একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় একদল লোক তাদেরকে লক্ষ্য করে কিছু বলছিলো। তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানের জার্সি পরেছিলেন। তারপরও রউফ উত্তেজিত হয়ে বলে উঠেন, নিশ্চয়ই আপনারা ভারতীয় এবং তাদের দিকে তেড়ে যান। 

রউফকে ওই ব্যক্তির ওপর চড়াও হওয়া থেকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন স্ত্রী। পরে ওই ব্যক্তির সঙ্গে থাকা বাকিরাও রউফকে এসে থামান। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি ও বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হতেও দেখা যায় ওই ভিডিওতে। পরে রউফ বলেছেন, পরিবারকে নিয়ে কেউ কটু কথা বললে তিনি সে অনুযায়ীই ব্যবস্থা নেবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচটির ভেন্যু ছিলো ফ্লোরিডার লডারহিলে। এক্সে এক পোস্টে সেই ঘটনা নিয়ে রউফ বলেন, সামাজিক মাধ্যমে এ ব্যাপারটি আনতে চাইনি। কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে, পরিস্থিতির দিকে আলোকপাত করা দরকার বলে মনে করছি।

৩০ বছর বয়সী পেসার বলেন, পাবলিক ফিগার (তারকা) হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে। তবে যেটিই হোক, আমার মা–বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ এবং তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটিই হোক না কেন।

এদিকে, মঙ্গলবার এক্সে সতীর্থ হারিস রউফের পাশে দাঁড়িয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বিবাদে জড়ানো ওই সমর্থক পাকিস্তানের হওয়ার পরও, তার পোস্টে ভারতকে টানেন তিনি। এতে চটেছেন ভারতের ক্রিকেট সমর্থকরা। নেটিজেনদের দাবি, রউফের সাথে যার হাতাহাতি হয়েছে সে নিজেই দাবি করেছেন তিনি পাকিস্তানি। ভারতের নাম এখানে আনাই উচিত হয়নি।

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গতবারের রানার্সআপ পাকিস্তান। এতে করে দলটি বেশ সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। অবশ্য পাকিস্তানের হতাশাময় টুর্নামেন্টেও রউফ বেশ উজ্জ্বল ছিলেন। ৪ ম্যাচে ৬.৭৩ ইকোনমি রেটে বোলিং করে তিনি নেন ৭ উইকেট। তবে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের দিন মূল ম্যাচের শেষ ওভারে ১৪ রান দিয়েছিলেন হারিস রউফ।

এআরএস
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর