কমলাকে সমর্থন দেয়া প্রতিষ্ঠানে বিল গেটসের গোপন অনুদান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সব সময়ই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন। কখনই তাকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেখা যায়নি। কোন দলকে সমর্থন করেন, সেটিও গোপন রাখেন তিনি। সেই বিল গেটসই এবারের নির্বাচনে আলোচনায়।

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন দেয়ার আঙুল উঠেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার দিকে। সম্প্রতি একটি অলাভজনক সংস্থাকে ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বিল গেটস । এই সংস্থাটি আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারে কাজ করছে।

এমন ধরনের অনুদান দেয়া থেকে বিল গেটস নিজেকে দূরে সরিয়ে রাখতেন। তবে, এবারের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত এক আলোচনায় বিল গেটস নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে যেহেতু আনুষ্ঠানিকভাবে কমলাকে সমর্থন দেননি, তাই এ অনুদানের গোপন রাখা হবে।

নিউইয়র্ক টাইমসের বরাতে এনডিটিভি জানিয়েছে, ফিউচার ফরওয়ার্ড নামের সংস্থাটি কমলা হ্যারিসের পক্ষে তহবিল সংগ্রহকারী প্রধান গ্রুপ। সেই সংস্থাকে গেটস আগেই এই অনুদান দিয়েছিলেন, তবে এতদিন গোপন রাখতে বলা হয়েছিল। এর কারণ হলো, বিল গেটস প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করেননি।

চলতি বছর বন্ধুদের সঙ্গে কথোপকথনে গেটস ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প নির্বাচিত হলে নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ওপর প্রভাব পড়তে পারে বলে উদ্বিগ্ন ছিলেন বিল গেটস।

বিল গেটস বলেছেন, আমি এমন প্রার্থীদের সমর্থন করি যারা স্বাস্থ্যসেবার উন্নতি, দারিদ্র্য হ্রাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য আসলেই কাজ করবে। রাজনৈতিক নেতাদের সাথে আমার কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এই নির্বাচনটি ভিন্ন।

ওই তিন সূত্রের একজন বলেন, এ বছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলে কী হতে পারে, তা নিয়ে গেটস ব্যক্তিগতভাবে বন্ধু ও অন্যদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি (সূত্র) জোর দিয়ে এটাও বলেছেন, কমলা ও ট্রাম্প উভয়ের সঙ্গেই কাজ করবেন গেটস।

কমলার সঙ্গে গেটসের সম্পর্ক খুব একটি গভীর নয়। তবে তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনের কাজের প্রশংসা করেছেন। কমলাকে সমর্থন করা সংস্থাকে অনুদান দেয়ার খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন গেটস।

বিবৃতিতে তিনি খোলাখুলিভাবে অনুদান বা কমলাকে সমর্থন দেওয়া নিয়ে কিছু বলেননি। গেটস যাঁদের কাছে তাঁর এই অনুদান দেওয়ার কথা বলেছেন, তাঁদের একজন নিউইয়র্কের সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ। তিনিও এই বিষয়টি নিয়ে কোন কথা বলেননি। এমনকি ফিউচার ফরোয়ার্ডের পক্ষ থেকেও কেউ কথা বলেননি।

 

 

 

এআর
যুক্তরাষ্ট্রের আদালত কর্তৃক জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিপত্র প্রকাশের পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস সম্প্রতি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সাথে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন। প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকার...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শি গেটসকে বলেছেন যে তিনি ‘প্রথম আমেরিকান বন্ধু’ যার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর