ভারত-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা!

আপডেট : ২০ জুন ২০২৪, ০৫:৪১ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সব দলের জন্যই বড় মাথা ব্যথার কারণ বৃষ্টি। গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচে বল মাঠে গড়াতেই দেয়নি বৃষ্টি। আবার কিছু ম্যাচের ওভার কমিয়ে দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচ নিয়েও সংশয়ে আছে অন্যতম ফেবারিট ভারত। 

এই আসবে যে কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, তার মধ্যে টিম ইন্ডিয়ার ম্যাচও রয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্লোরিডার লডারহিলে ভারত-কানাডা ম্যাচটি ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে। তাই আবহাওয়া নিয়ে একটি বাড়তি সতর্ক রোহিত শর্মারা। অবশ্য এর পেছনে একটি কারণও রয়েছে তাদের। 

ওয়েস্ট ইন্ডিজের আকাশে কালো মেঘের আনাগোনায় চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচটি ঠিকঠাক মতো হবে তো, এই নিয়েই দুশ্চিন্তার শেষ নেই। কারণ, টিম ইন্ডিয়া মনে প্রাণে চাইছে, যেভাবে হোক যেন পুরোপুরি একটি ম্যাচ হয়। বৃষ্টিতে যেন ভেসে না যায়। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বার্বাডোজের ব্রিজটাউনে সুপার এইট ম্যাচে ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হলেও রশিদ খানের দলটি গ্রুপের বাকি ম্যাচগুলোতে হেসে খেলে জয় পেয়েছিলো।

আকুয়া ওয়েদার বলছে, ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টার দিকে দেড় ঘণ্টা হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস চলাকালীন ব্রিজটাউনের আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। সেই সময় ওয়েস্ট ইন্ডিজে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

একবার বেশ কিছুক্ষণ ম্যাচ হবার পর বৃষ্টি বাধা দিলে ওভার কমিয়ে খেলা শুরু করা যেতে পারে। ফলে যদি একেবারে ঝেঁপে বৃষ্টি আসে তাহলেই হয়তো ভারত-আফগানিস্তান ম্যাচের ফলাফল পাওয়া যাবে না। কিন্তু বৃষ্টি হওয়ার পর তা যদি থেমে যায়, তা হলে পুনরায় খেলা চালু করতে কোনও সমস্যা থাকে না।

তবে আফগানিস্তানের সামনে পরীক্ষার মুখে পড়তে পারেন ভারতের তারকারা। গ্রুপের শেষ ম্যাচে বিপর্যস্ত হলেও তার আগ পর্যন্ত ঈর্ষণীয় পারফর্ম করেছে আফগানরা। উইকেট শিকারে আফগান পেসার ফজল হক ফারুকি এক নম্বরে আর রানে এক নম্বরে রহমানউল্লাহ গুরবাজের নামই তার প্রমাণ দিচ্ছে।

এআরএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর