রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ মার্কিন সেনার বিরুদ্ধে সংবেদনশীল তথ্য পাচার ও বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত মঙ্গলবার গ্লুচেস্টারশায়ারের কাছে অভিযান চালিয়ে ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে আটক করা হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ২০২৩-এর ১ এবং ৩ নম্বর ধারা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম ধারাটি সংরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং তৃতীয় ধারাটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সঙ্গে সম্পর্কিত। এই তদন্তের অংশ হিসেবে গ্লুচেস্টারশায়ারের দুটি পৃথক স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিবিসি জানিয়েছে, আটক হওয়া ওই সেনা গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ‘ইমজিন ব্যারেকস’-এ কর্মরত ছিলেন। এই সামরিক ঘাঁটিটি ন্যাটোর অ্যালাইড র‍্যাপিড রিয়েকশন কর্পসের সদর দপ্তর এবং জোটটির একটি অত্যন্ত কৌশলগত অপারেশনাল বেস হিসেবে পরিচিত। কাউন্টার টেররিজম পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি অন্য কোনো চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, এই গুরুত্বপূর্ণ গ্রেপ্তারটি গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে জড়িত, যা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি আরও জানান, যারা দেশের প্রতি নিজেদের শপথ ভঙ্গ করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো ধরনের বরদাস্ত করার নীতি নেই।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম উইংয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স এই গ্রেপ্তারকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করে বলেছেন যে অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং তাদের তদন্ত জোরেশোরে চলছে। অভিযুক্ত সেনাসদস্যকে লন্ডনের একটি পুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় পুলিশ তাকে কোনো চার্জ ছাড়াই ১৪ দিন পর্যন্ত আটকে রাখতে পারবে। মার্কিন আর্মি কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের জেষ্ঠ্য কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল শন স্টিনচোন এটিকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার পাওয়া একজন জ্যেষ্ঠ সেনার এমন সন্দেহজনক আচরণ প্রমাণ করে, অভ্যন্তরীণ হুমকিগুলো কতটা বাস্তব এবং গভীর।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
সার্বিয়ায় গত বছর দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলাকালে আটক ব্যক্তিদের ওপর নজিরবিহীন শারীরিক নির্যাতন ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে ৯ জন সক্রিয় পুলিশ কর্মকর্তা এবং ১ জন সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর...
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনটি সনদ অর্জন করেছে। সনদগুলো হলো আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস...
চলতি বছরের নয় মাসে ভেনেজুয়েলার তেল রাজস্ব থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
অব্যাহত চাপের কারণে, বিপুল বকেয়া কর পরিশোধে নমনীয় হয়েছে বিদ্যুৎখাতের জায়ান্ট সামিট গ্রুপ। ফলে, এখনই গ্রুপের ৭ পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় যেতে চায় না এনবিআর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর