এক যুগে একাত্তর, যুগ বদলে একাত্তর

আপডেট : ২১ জুন ২০২৪, ১২:০১ এএম

দীর্ঘ এক যুগ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে মানুষের মন জয় করে নেওয়া দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন পথ চলার ১২ বছর পূর্ণ করলো।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন (এইচডি) ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল- একাত্তর। ‘সংবাদ নয়, সংযোগ’ এই শ্লোগানকে নিয়ে পথ চলা শুরু করে, কালের পরিক্রমায় একাত্তর টেলিভিশন এখন দেশের অন্যতম শীর্ষ নিউজ চ্যানেল।

এই সময়ে সাম্প্রদায়িকতা, কুসংস্কার, অনিয়ম-দুর্নীতি ও যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি কখনো আপোষ করেনি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা একাত্তর টেলিভিশন। বরাবরই এসবের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে গণমাধ্যমটি। তুলে ধরেছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার খবর।

২০১২ সালের এই দিনে সংবাদকে আপামর জনসাধারণের সাথে যুক্ত করার প্রয়াস নিয়ে পথচলা শুরু করে একাত্তর টেলিভিশন। বহু নতুনের জন্ম দেওয়া একাত্তর দ্বিধাহীন ও সাবলীলভাবেই একযুগ পেরিয়ে এলো; যা বাংলাদেশের সংবাদভিত্তিক টেলিভিশনের খুব সামান্য নজিরগুলোর মধ্যে দৃষ্টান্ত।

এই দৃষ্টান্তকে দেখা হচ্ছে, ‘এক যুগে একাত্তর, যুগ বদলে একাত্তর’ হিসেবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে যুদ্ধে শামিল দেশের মানুষ, সেই অভিন্ন লক্ষ্যের ধারক হিসেবে দেশের মানুষের পাশে সব সময়ই থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে একাত্তর টেলিভিশন।

সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুনধারা আর ভিন্নমাত্রা যোগ করে নতুন প্রজন্মের এই টেলিভিশন চ্যানেল। কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব কম সময়েই জয় করে গণমানুষের হৃদয়। সেই সঙ্গে মোকাবিলা করতে হয়েছে বহু প্রতিকূলতা, তারপরও আপোষ করেনি একাত্তর। যেখানেই সামাজিক অন্যায়-অবিচার হয়েছে, সেখানেই ছুটে গেছে একাত্তর টেলিভিশন।

দেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও খেলার খবরের মাধ্যমে এরই মধ্যে একাত্তর বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে আপোষহীন সংবাদ ও দেশীয় সংস্কৃতি।

একাত্তর টিভির পথচলায় বরাবরই প্রাধান্য পেয়েছে খবরের পেছনের খবর। এক যুগের বন্ধুর পথেও একাত্তর কখনোই মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই বলছেন একাত্তরের কারিগররা।

একাত্তর টিভি তার পথচলায় বরাবরই গণমানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা রেখেছে। নানা প্রতিকূলতায় পাশে দাঁড়িয়েছে গণমাধ্যম কর্মীদেরও। সব ধরনের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও একাত্তর টেলিভিশন অবস্থানে দৃঢ় থাকবে। কারণ একাত্তর মানেই বাংলাদেশ।

যুগপূর্তি উপলক্ষে এক বার্তায় বাংলাদেশসহ বিশ্বের সব প্রান্তের দর্শক, পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে একাত্তর কর্তৃপক্ষ।

আরবি
চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। 
দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টিভি সম্প্রচারে আসার পর থেকেই প্রতিষ্ঠানের জনপ্রিয়তাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চ্যানেল ও পেজ তৈরি করে ভিত্তিহীন খবর ও গুজব প্রচারে...
‘যুগ বদলে একাত্তর’- স্লোগান সামনে রেখে ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো দেশের প্রথম সংবাদভিত্তিক এইচডি টেলিভিশন একাত্তর।
মহান মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, ২০১২ সালের ২১শে জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন (এইচডি) ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল- একাত্তর টেলিভিশন। ‘সংবাদ...
পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার...
গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে একটা অলিখিত নিশ্চয়তা ছিলো, মাঠে যতই বিপদ আসুক, লিওনেল মেসি আছেন! কিন্তু শুক্রবার সেই চেনা বাস্তবতা বদলে গেলো। ইন্টার মায়ামির এই মহাতারকাকে ছাড়া...
এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ যান্ত্রিক ত্রুটির জেরে শুক্রবার যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিমান চলাচল বিপর্যয় দেখা দেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী...
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর