ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগপূর্তি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট উদ্বোধন

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:২৫ পিএম

চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। 

মঙ্গলবার (১৯ মে) এক যুগে পদার্পণের এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের নতুন যাত্রাকে স্বাগত জানাতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান।

একই সাথে, হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (১৫ শয্যা বিশিষ্ট ICU)-এর উদ্বোধন করা হয়েছে, যা দেশের যুগোপযোগী চিকিৎসাসেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের প্রাক্কালে মন্ত্রী ক্রিটিক্যাল কেয়ারের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১ যুগের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)-এর সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথাকে অভিনন্দন জানান এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এই আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমবিবিএস + হিউম্যানিটি = ডাক্তার স্লোগান নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ বহুদূর যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (BCI)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ১ যুগের পথচলা, অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি তাদের উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এই আধুনিক ও মানসম্মত শিক্ষাবন্ধব পরিবেশ এবং উন্নত চিকিৎসাসেবার মান আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ড্যাব (DAB) এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু। নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার ও শিফা দ্বীন (বিদেশি শিক্ষার্থী)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান ও এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

আরবিএস
প্রতি বছরের ন্যায় এবারও রোববার (১০ মে) সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”।
দীর্ঘ এক যুগ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে মানুষের মন জয় করে নেওয়া দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন পথ চলার ১২ বছর পূর্ণ করলো।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। 
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিশুদের মধ্যে জাতির পিতার ত্যাগের ইতিহাস আরও স্পষ্ট করতে নানা আয়োজন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষকরা বলছেন, পাঠ্য...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর